Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অসমে সুখোই যুদ্ধবিমান ভেঙে নিহত বিমান বাহিনীর ২ পাইলট

অসমে সুখোই যুদ্ধবিমান ভেঙে নিহত বিমান বাহিনীর ২ পাইলট

Online Desk মার্চ 6, 2026
pilot-final.jpg

ওঙ্কার ডেস্ক: গত রাত থেকে এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানের হদিশ পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায় অসমের কার্বি আংলং জেলায় ওই যুদ্ধবিমান ভেঙে পড়ে। যে ঘটনায় নিহত হয়েছেন ভারতীয় বিমান বাহিনীর দুই পাইলট। এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে, পাইলটদের নাম স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর। দুই পাইলটের মৃত্যুর পর শোকপ্রকাশ করেছে ভারতীয় বিমান বাহিনী। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে বাহিনীর তরফে লেখা হয়েছে, ‘এই শোকের সময় ভারতীয় বিমান বাহিনীর সকল কর্মী আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়াচ্ছে।’ এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানটি প্রশিক্ষণে ছিল। জোড়হাট বিমানঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণ পরেই সেটি নিখোঁজ হয়ে যায়। প্রায় ৬০ কিলোমিটার দূরে এটি ভেঙে পড়ে। বায়ুসেনার তরফে জানানো হয়, বৃহস্পতিবার রাত ৭:৪২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাহাড়ি এলাকায় এটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, পাহাড় থেকে এক বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি লিখেছেন, ‘মর্মান্তিক’ দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে ‘গভীরভাবে শোকাহত’। রাজনাথ আরও লিখেছেন, ‘তাঁদের সাহস এবং দেশের প্রতি সেবা সবসময় গর্ব এবং কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।’

এসইউ-৩০ এমকেআই হল রাশিয়ান বিমান প্রস্তুতকারক সুখোই এর তৈরি দুই আসন বিশিষ্ট দীর্ঘ পাল্লার যুদ্ধবিমান। ভারতীয় বিমান বাহিনীর জন্য বর্তমানে এটি রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর অধীনে তৈরি হয়। ১৯৯৭ সালে প্রথম ভারতীয় বিমানবাহিনীতে এই যুদ্ধবিমানকে অন্তর্ভুক্ত করা হয়।

Post Views: 18

Continue Reading

Previous: ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে প্রতিক্রিয়া দিলেন হুমায়ুন কবীর
Next: ডোরিনা ক্রসিংয়ে ভোটাধিকার রক্ষার দাবিতে মুখ্যমন্ত্রীর ধর্না

সম্পর্কিত গল্প

brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026

You may have missed

dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026
PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.