Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দুর্নীতির অভিযোগ স্বীকার, পদ থেকে ইস্তফা দিতে চাইলেন তৃণমূল নেতা অজিত মাইতির

দুর্নীতির অভিযোগ স্বীকার, পদ থেকে ইস্তফা দিতে চাইলেন তৃণমূল নেতা অজিত মাইতির

Online Desk ফেব্রুয়ারি 25, 2024
ttR.png

তামাসী রায় প্রধান,ওঙ্কারঃ সন্দেশখালির বেড়মজুর ১-এ তৃণমূলের অঞ্চল সভাপতি অজিত মাইতিকে ধাওয়া করলেন এলাকার মহিলারা। তাড়া খেয়ে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নিলেন অজিত। জনরোষের মুখে পড়ে দুর্নীতির অভিযোগ স্বীকার করে নিয়ে তিনি ইস্তফা দিতে চাইলেন, টিম শাহাজানের সৈনিক অজিত মাইতি।
নারী নির্যাতন, জমি, ভেড়ি দখল, একের পর এক নালিশের পাহাড় সন্দেশখালির শাসক দলের নেতাদের বিরুদ্ধে। গত ৫২ দিন ধরে গ্রামবাসীদের ক্ষোভের আগুনে জ্বলছে গ্রামের পর গ্রাম। বেপাত্তা এলাকার দাপুটে তৃণমূল নেতা শেখ শাহাজান। ক্ষুব্ধ গ্রামবাসীর রোষের মুখে পড়েছেন সিরাজউদ্দিন, অজিত মাইতির, বিনয় সর্দারের মত এলাকার দাপুটে তৃণমূল নেতারা।
রবিবারও রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক এবং পদস্থ পুলিশকর্তাদের উপস্থিতিতে ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালির বেড়মজুর এলাকা। বেড়মজুর ১-এ তৃণমূলের অঞ্চল সভাপতি অজিত মাইতিকে ধাওয়া করলেন এলাকার মহিলারা। তাঁদের হাতে ঝাঁটা, শাড়ি, শাঁখা। মহিলাদের তাড়া খেয়ে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নিলেন অজিত মাইতি। আর জনরোষের মুখে পড়ে দুর্নীতির অভিযোগ স্বীকার করে নিয়ে তিনি ইস্তফা দিতে চাইলেন। সবমিলিয়ে, শিরোনামে সন্দেশখালি।
উল্লেখ্য গত শুক্রবার রোষের মুখে পড়েন তৃণমূল নেতা অজিত মাইতি। তাঁর বাড়িতে চড়াও হন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়। ইটবৃষ্টিও হয়। কোনক্রমে এলাকা ছেড়ে ক্ষুব্ধ জনতার রোষ থেকে মুক্তি পান ওই তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন, জোর করে জমি,বাড়ি,ভেড়ি দখলের অভিযোগ রয়েছে ।

Post Views: 96

Continue Reading

Previous: সন্দেশখালি থেকে ৫২ কিলোমিটার দুরে ভোজেরহাটে গ্রেফতার কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Next: তৃণমূলের ব্রিগেড সমাবেশ ‘জনগর্জন সভা’

সম্পর্কিত গল্প

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.