Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নতুন বছরে সেজে উঠেছে দিঘা, পর্যটক ও হোটেল ব্যবসায়ীদের জন্য চালু নয়া নিয়ম

নতুন বছরে সেজে উঠেছে দিঘা, পর্যটক ও হোটেল ব্যবসায়ীদের জন্য চালু নয়া নিয়ম

Online Desk জানুয়ারি 1, 2025
digha-sizede.jpg

প্রদীপ মাইতি, ওঙ্কার বাংলা: নতুন বছরকে বরণ করে নিতে সেজে উঠেছে দিঘা সমুদ্র সৈকত। বছরের শেষদিনে সমুদ্র সৈকতে ছিল পর্যটকদের ভিড়। পর্যটকদের মনোরঞ্জনের জন্য দিঘার হোটেল ও রিসর্টগুলিকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে । অন্যদিকে, নতুন বছর থেকে দিঘার জন্য লাগু করা হচ্ছে একগুচ্ছ নয়া নিয়ম। দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন, ডিএসডিএ এবং জেলাশাসকের বৈঠকে নয়া নিয়ম চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন থেকে দিঘার রাস্তায় কোনওভাবেই ময়লা বা আবর্জনা ফেলা যাবে না। হোটেলগুলিকে বর্জ্য ফেলার নির্দিষ্ট প্লাস্টিকের ডাস্টবিন দেওয়া হবে। সেখানে ফেলতে হবে আবর্জনা। এই নিয়মের লঙ্ঘন হলে হোটেল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি, প্রশাসনের তরফে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে অভিযোগ জানানোর জন্য। 7501295001 নম্বরে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানাতে পারবেন পর্যটক বা হোটেল ব্যবসায়ীরা। সূত্রের খবর, নতুন বছর উদযাপনে ইতিমধ্যেই দিঘায় ভিড় জমিয়েছেন পর্যটকরা। হোটেলগুলির ৫০ শতাংশ ঘর বুক হয়ে গিয়েছে, মন্দারমনির প্রায় অধিকাংশ হোটেল ভর্তি। আমোদপ্রিয় পর্যটকরা যেভাবে ভিড় জমাচ্ছেন তাতে দিঘায় পা ফেলার জায়গা মেলা ভার হয়ে যাবে।

 

ভিডিও দেখুন-

Post Views: 1,272

Continue Reading

Previous: কল্পতরু উৎসবে দীর্ঘ লাইন কাশীপুর-দক্ষিণেশ্বরে, ভিড় জমেছে কালীঘাট-তারাপীঠেও
Next: বছর শুরুতে খুশির খবর ব্যবসায়ীদের জন্যে, কত কমল গ্যাসের দাম?

সম্পর্কিত গল্প

brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026

You may have missed

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.