Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অবশেষে কাটলো জট ! উচ্চপ্রাথমিকে ১৪ হাজার ৫২ পদে নিয়োগে সবুজ সঙ্কেত হাইকোর্টের

অবশেষে কাটলো জট ! উচ্চপ্রাথমিকে ১৪ হাজার ৫২ পদে নিয়োগে সবুজ সঙ্কেত হাইকোর্টের

Online Desk আগস্ট 28, 2024
courtttt.png

অমিত কুমার দাস, কলকাতা : প্রায় আট বছর পর জট কাটলো উচ্চপ্রাথমিকের শিক্ষক নিয়োগে। ১৪০৫২ পদে নিয়োগে সবুজ সঙ্কেত দিল কলকাতা হাইকোর্ট। মেধা তালিকা থেকে বাদ পড়া ১৪৬৩ জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে।
চার সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে মেধা তালিকা। পরের চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সিলিং করে সুপারিশ পত্র দেবে, স্কুল সার্ভিস কমিশন।
প্রসঙ্গত, ২০১৬ সালে উচ্চ প্রাথমিকের ১৪৩৩৯ টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। ২০১১ এবং ২০১৫ সালে টেটে উত্তীর্ণরা এই নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এই মর্মে জারি হয় বিজ্ঞপ্তি। ২০১৯ সালে ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশিত হয় এবং একই সঙ্গে বিজ্ঞপ্তিও জারি হয়।
এরপর ২০২০ সালের ডিসেম্বর মাসে সম্পূর্ণ মেধাতালিকা বাতিল করেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। একই সঙ্গে নতুন করে মেধাতালিকা তৈরি করে নথি যাচাইয়ের পর্যায় থেকে প্রক্রিয়া শুরু করতে বলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।
নতুন করে প্রকাশিত হয় ইন্টারভিউ লিস্ট. এরপর মামলা যায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর এজলাসে।
নতুন ইন্টারভিউ লিস্টের ওপর প্রথমে স্থগিতাদেশ দিয়ে এসএসসিকে দিয়ে গ্রিভান্স রিড্রেসাল কমিটি গঠন করেন বিচারপতি গাঙ্গুলী। মামলা যায় ডিভিশন বেঞ্চে। মামলা চলতে চলতে কাউন্সেলিং পর্ব পর্যন্ত শেষ করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ.
১৪০৫২ জনের মেধাতালিকা প্রকাশ করেছিল কমিশন। OMR পুনর্মূল্যায়ন করে ১৪৬৩ জনকে বাদ দেয় কমিশন. শুধুমাত্র নিয়োগপত্র দেওয়া বাকি আছে.

Post Views: 74

Continue Reading

Previous: বাড়ি থেকে টেনে সজলকে গাড়িতে তুললো পুলিশ
Next: বনধ ঠেকাতে ব্যাগ হাতে বাজারে বিধায়ক

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.