Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইজরায়েলি বিমান হামলা, মৃত্যু ৫ হামাস নেতার

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইজরায়েলি বিমান হামলা, মৃত্যু ৫ হামাস নেতার

Online Desk নভেম্বর 23, 2025
gaza-israel.jpg

ওঙ্কার ডেস্ক: ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি জারি রয়েছে। তার মাঝেই গাজায় হামলা চালাল নেতানিয়াহু বাহিনী। ইজরেয়েলের সেই বিমান হামলায় মৃত্যু হল পাঁচ হামাস নেতার। হামলায় মৃত্যু হয়েছে একাধিক শিশুরও।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার ইজরায়েল ডিফেন্স ফোর্স এই বিমান হামলা চালিয়েছে। হামাসের পাঁচ নেতার মৃত্যুর বিষয়টি জানিয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। গাজার স্বাস্থ্য আধিকারিকরা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। প্যালেস্টাইনের তরফে জানানো হয়েছে, এই হামলায় বেসামরিক নাগরিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাজার স্বাস্থ্য আধিকারিকরা আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ইজরায়েলের বিমান হামলায় ২৪ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৫৪ জন। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও ইজরায়েলের এই হামলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসের দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইজরায়েলে জঙ্গি পাঠিয়ে সেনা জওয়ানদের ওপর আক্রমণ করেছিল। তার জবাবে বিমান হামলা চালানো হয়েছে ইজরায়েলের তরফে। এতে ৫ জন হামাস নেতার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম নয়। এর আগেও ইজরায়েলি সেনা গাজায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে। গাজার একটি হাসপাতালের তরফে জানানো হয়েছে, বুধ ও বৃহস্পতিবারের মধ্যে গাজার রিমাল এলাকায় ইজরায়েলের বাহিনী হামলা চালায়। যার ফলে ১১ জনের মৃত্যু হয় এবং ২০ জন জখম হন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু ছিল।

Post Views: 111

Continue Reading

Previous: মায়েদের বুকের দুধে ইউরেনিয়াম ! শিশু স্বাস্থ্য নিয়ে কি বললেন বিজ্ঞানীরা ?
Next: মূল বাজারে সিনেমাকে আনছে ‘সিনেব্রিজ’! ক্যারিশমা দেখাবে আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে

সম্পর্কিত গল্প

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.