Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

স্পোর্টস রিপোর্টার : প্রথম দুটো ম্যাচে জয় তার পরের ম্যাচে হার। এবারে ড্র করল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার এফসি গোয়ার বিরুদ্ধে গোয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করল টিম লাল হলুদ। প্রথম থেকেই ম্যাচে একাধিক সুযোগ পায় দুই দলই। তবে গোলের মুখ খুলতে পারেনি। ম্যাচের ১৫ মিনিটে গোয়ার আক্রমণ, আটকে দেন লাল হলুদ গোলকিপার গিল
ডানদিক থেকে দ্রাজিক বল বাড়ান ব্রাইসনকে। তিনি ইস্টবেঙ্গল গোল লক্ষ্য করে শট নিলেও গোলকিপার প্রভসুখন সিং গিল বল আটকে দেন। ২৬ মিনিটে নিশ্চিত সুযোগ মিস ইস্টবেঙ্গলের। বাঁ দিক থেকে বিপিন বল নিয়ে উঠে ক্রস বাড়ান ইউসেফ এজ়েজারিকে। তিনি নিজের চেনা জায়গায় বল পেয়ে পা ছোঁয়ান। কিন্তু বলটা পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। অন্যতম সেরা ক্রস বাড়ান বিপিন। ৩৯ মিনিটে সহজ সুযোগ মিস গোয়ার। বক্সের বাইরে থেকে বল পেয়ে গিয়েছিলেন ঈশান পন্ডিতা। তিনি গোলকিপারকে একা পেয়ে যান। কিন্তু ভুল শট নেন তিনি, বলটা সহজেই আটকে দেন প্রভসুখন সিং গিল।
এই আক্রমণের কয়েক সেকেন্ডের মধ্যে ফের সুযোগ পান ঈশান পন্ডিতা। তিনি আচমকা বল পেয়ে গোল লক্ষ্য করে শট নেন। যদিও সেটা বাইরে মারেন। প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য ব্যবধানে। সেকেন্ড হাফেও দুই দলই গোলের সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। ৭৫ মিনিটে গোল হজম করা থেকে বেঁচে যায় লাল হলুদ। সাবস্টিটিউট দিয়ে বাজিমাত করছিল গোয়া। রাবিহ ডান দিক থেকে দারুণ উঠে বল বাড়ান রেনিয়ারকে। তিনি প্রভসুখন সিং গিলকে টপকে শট নিলেও বল পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়।ম্যাচ শেষ হয় গোল শূন্য ব্যবধানে। চাপ বাড়লো টিম লাল হলুদের।

Post Views: 32

Continue Reading

Previous: শচীন পুত্রের বিয়েতে চাঁদের হাট, চার হাত এক হল অর্জুন-সানিয়ার, কারা কারা হাজির ছিলেন অনুষ্ঠানে?
Next: হরমুজ সংকট, আপাতত একমাস রুশ তেল কিনতে পারবে ভারত, অনুমতি দিল ট্রাম্প

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.