Skip to content
মে 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যুদ্ধ বিধ্বস্ত বিশ্বে শান্তি ফেরাতে গৌড়ীয় মিশনের ‘পরা-বিদ্যাপীঠ’ স্থাপনের উদ্যোগ

যুদ্ধ বিধ্বস্ত বিশ্বে শান্তি ফেরাতে গৌড়ীয় মিশনের ‘পরা-বিদ্যাপীঠ’ স্থাপনের উদ্যোগ

Online Desk মে 25, 2026
G-2.jpg

নিজস্ব সংবাদদাতা : বর্তমান সময়ে সারা বিশ্ব জুড়ে যুদ্ধ, হিংসা ও অশান্তির যে পরিবেশ তৈরি হয়েছে, তার মধ্যে মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা আরও বেশি করে অনুভূত হচ্ছে। এই প্রেক্ষাপটে শ্রীচৈতন্যদেব-এর ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সমগ্র বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে ‘পরা বিদ্যাপীঠ’ (স্কুল) স্থাপনের পরিকল্পনা নিয়েছে গৌড়ীয় মিশন।

সংস্থার উদ্যোগে ইতিমধ্যেই কলকাতা-র বাগবাজার গৌড়ীয় মিশন, নবদ্বীপ সহ দেশের বিভিন্ন গৌড়ীয় মঠে এই বিদ্যাপীঠ স্কুল চালু হয়েছে। এখানে শুধুমাত্র প্রথাগত শিক্ষাই নয়, আধ্যাত্মিক, নৈতিক শিক্ষা, আদর্শ চরিত্র গঠন এবং মানবিক মূল্যবোধের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এবার এই উদ্যোগকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে লন্ডন, আমেরিকা, জার্মানী, অস্ট্রীয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে গৌড়ীয় মিশনের শাখা কেন্দ্রগুলিতে ‘পরাবিদ্যাপীঠ’ স্কুল চালুর উদ্যোগ নেওয়া হল।

এই প্রকল্প চালু করার লক্ষ্যে গৌড়ীয় মিশনের আচার্য্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ কলকাতা থেকে চারটি দেশে রওনা দিলেন।
বাগবাজার গৌড়ীয় মিশনে এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, “বিশ্বজুড়ে ক্রমবর্ধমান হিংসা, যুদ্ধ পরিস্থিতিএবং মানবিক মূল্যবোধের অবক্ষয় থেকে মুক্তির পথ দেখাতে পারে শ্রীচৈতন্যদেবের শিক্ষা ও আদর্শ। সেই ভাবনা থেকেই নীতি, আদর্শ ও সামাজিক মূল্যবোধ নির্ভর শিক্ষার প্রসার ঘটাতে এই উদ্যোগ।” তিনি আরও বলেন, বিভিন্ন দেশের স্থানীয় ভাষায় এই শিক্ষা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে বিভিন্ন ভাষাভাষীর মানুষের মধ্যেও এই আদর্শের বিস্তার ঘটে।

 

উল্লেখ্য, শ্রীচৈতন্য মহাপ্রভুর সার্বজনীন শিক্ষার প্রসারে গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের উদ্যোগে ১৯৩৫ সালে পরাবিদ্যাপীঠ শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা হয়। ১৯৬৬ সালে ভারত সরকার এই প্রতিষ্ঠানকে একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়। এরপর ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় ‘গৌড়ীয় মিশন পরাবিদ্যাপীঠ রিসার্চ ইনস্টিটিউট’। যার লক্ষ্যও গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতি ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গির প্রসার। এখানে সংস্কৃত ভাষা ও দর্শন শিক্ষার পাশাপাশি ভারতীয় দর্শনের ওপর বিশেষ গবেষণা ও প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি গৌড়ীয় নৃত্য, মৃদঙ্গবাদন ও কীর্তন শিক্ষার মতো পাঠক্রমও চালু হয়েছে।

Post Views: 36

Continue Reading

Previous: ‘ডায়মন্ড হারবার মডেল পরিণত হয়েছে হার-বার মডেলে’ সামাজিক মাধ্যমে ‘সেনাপতি’ অভিষেককে উপহাস করে লিখলেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

N-9.jpg

গঙ্গা মিশনের উদ্যোগে বাঁশবেড়িয়ায় স্বাস্থ্য শিবির

Online Desk মে 24, 2026
SUVENDU.jpg

রেড রোডের বদলে ইদের নামাজ পড়া হবে ব্রিগেডেই, সিলমোহর দিল নবান্ন

Online Desk মে 24, 2026
SUVENDU.jpg

রেলের কাজ আটকাবে না, বাংলায় ৬১টি রেলপ্রকল্প অনুমোদন দিল কেন্দ্র

Online Desk মে 24, 2026

You may have missed

G-2.jpg

যুদ্ধ বিধ্বস্ত বিশ্বে শান্তি ফেরাতে গৌড়ীয় মিশনের ‘পরা-বিদ্যাপীঠ’ স্থাপনের উদ্যোগ

Online Desk মে 25, 2026
FotoJet-4.jpg

‘ডায়মন্ড হারবার মডেল পরিণত হয়েছে হার-বার মডেলে’ সামাজিক মাধ্যমে ‘সেনাপতি’ অভিষেককে উপহাস করে লিখলেন মুখ্যমন্ত্রী

Online Desk মে 24, 2026
ZUDDHO.jpg

কিভে রুশ বাহিনীর হামলা, ৯০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, দাবি ইউক্রেনের

Online Desk মে 24, 2026
N-9.jpg

গঙ্গা মিশনের উদ্যোগে বাঁশবেড়িয়ায় স্বাস্থ্য শিবির

Online Desk মে 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.