Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রুই, কাতলা থেকে ভোলা, ভেটকি ! জমজমাট মাছের মেলা

রুই, কাতলা থেকে ভোলা, ভেটকি ! জমজমাট মাছের মেলা

Online Desk জানুয়ারি 16, 2024
fish-mela.png

সুনন্দা দত্ত, হুগলি : কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। সেই বাঙালির রসনা তৃপ্তির নতুন ঠিকানা হল ব্যান্ডেলের দেবানন্দপুরের কেষ্টপুরের মাছের মেলা। রুই, কাতলা, ইলিশ, ভেটকি, ভোলা থেকে শুরু করে শুটকি। কোন মাছ নেই এই মেলাতে! আর এই হরেক রকম মাছ দেখে কার্যত আহ্লাদে আটখানা রসিকজন। সাধারণ চুনোপুঁটি থেকে ৫০ কিলো পর্যন্ত মাছ বিক্রি হয় এখানে।
এই মেলা ৫১৬ বছরের পুরনো। মেলার সূত্রপাত হয় গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামী বাড়িতে প্রত্যাবর্তনের পরই। ওই এলাকার জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী। তাঁর ছেলে রঘুনাথ সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি দীক্ষা নিতে পানিহাটিতে স্বামী নিত্যানন্দের কাছে যান। কিন্তু, তাঁর বয়স মাত্র ১৫ হওয়া দীক্ষা দেননি স্বামী নিত্যানন্দ। বরং তাঁর ভক্তির পরীক্ষা নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন তিনি। দীর্ঘ নয় মাস পর বাড়ি ফেরেন রঘুনাথ। সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। গ্রামের মানুষ তার ভক্তির পরীক্ষা নিতে কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খাওয়ার আবদার করে। তিনি তখন বাড়ির পাশে আম গাছ থেকে জোড়া আম ও পাশের জলাশয়ে জাল ফেলার নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী জাল ফেলতেই মেলে জোড়া ইলিশ। এরপর থেকে প্রত্যেক বছর ভক্তরা রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মাছের মেলার আয়োজন করে থাকেন। তখন থেকেই ১ মাঘ উত্তরায়ন মেলা চলে আসছে।
দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী নদী, পুকুর ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের পসরা নিয়ে আসেন এই মাছের মেলাতে।
হুগলি ছাড়াও বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা,বাঁকুড়া থেকেও মানুষ এই মেলায় ভিড় করেন। ৫০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে এখানে মাছ বিক্রি হয়।

Post Views: 87

Continue Reading

Previous: আরো বিপাকে রবীন্দ্রভারতীর রেজিস্ট্রার
Next: রথীন দণ্ডপাট সহ অভিযুক্ত ১৩জনই চক্রান্তের শ্বীকার:ডালিম পাণ্ডে

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-08-154336.png

দাসপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ২০০ পরিবার

Online Desk মার্চ 8, 2026
Screenshot-2026-03-08-154752.png

দোলযাত্রার পরেও রঙের উৎসব কুলটিতে

Online Desk মার্চ 8, 2026
RALLY.jpg

গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রাজপথে শশী-চন্দ্রিমারা

Online Desk মার্চ 8, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.