Skip to content
মার্চ 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • হাওড়ায় DYFI এর DM অফিস অভিযানে ধুন্ধুমার

হাওড়ায় DYFI এর DM অফিস অভিযানে ধুন্ধুমার

Online Desk মার্চ 11, 2026
Untitled-d.png

শুক্লা মাইতি ;
হাওড়ায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর ডাকে DM অফিস অভিযানে ধুন্ধুমার । উত্তেজনা হাওড়া ময়দান চত্বরে। বুধবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে , হাওড়া জেলার যুবসমাজের কর্মসংস্থান, বেকার ভাতা, পরিযায়ী শ্রমিক, প্রশাসনিক স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশনের ডাক দেওয়া হয়। সেই মতো বুধবার বিকালে ডি ওয়াই এফ আই কর্মীরা হাওড়া সদর জেলা শাসকের অফিসের দিকে মিছিল করে এগোতে থাকে। যদিও মিছিল এবং যেকোনো রকম অশান্তি এড়াতে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল সংখ্যক পুলিশ বাহিনী । লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছিল জেলা শাসকের অফিস চত্বর।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI), হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে হাওড়া জেলার যুবসমাজের কর্মসংস্থান, বেকারত্ব, প্রশাসনিক স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটাধিকার সংক্রান্ত বিভিন্ন গুরুতর বিষয়ে দাবি তুলে DM অফিস অভিযানের ডাক দিয়েছিলেন।
তাদের দাবি ছিল –
১) হাওড়া জেলার বিভিন্ন সরকারি স্কুল, কলেজ, হাসপাতাল, পৌরসভা ও পঞ্চায়েত দফতরে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক শূন্যপদ পড়ে রয়েছে। এই শূন্যপদগুলিতে অবিলম্বে স্বচ্ছ ও নিয়মমাফিক নিয়োগের ব্যবস্থা করতে হবে।
২) হাওড়া জেলার এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে মোট কতজন যুবক-যুবতীর নাম নথিভুক্ত রয়েছে এবং বিগত প্রায় ১৫ বছরে কতজন যুবক-যুবতী চাকরি পেয়েছেন, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।এছাড়াও যুবশ্রী ও যুবসাথী প্রকল্পে হাওড়া জেলায় কতজন আবেদন করেছেন,কতজনের নাম নথিভুক্ত হয়েছে এবং বর্তমানে কতজন প্রকৃতপক্ষে এই প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন-তারও বিস্তারিত তথ্য প্রকাশ করা ।
উল্লেখ্য, এই বিষয়গুলির তথ্য জানার জন্য ইতিমধ্যেই তারা একাধিকবার RTI আবেদন দাখিল করা হলেও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান করা হয়নি, অভিযোগ করেছেন DYFI হাওড়া জেলা সম্পাদক সরোজ দাস।

Post Views: 43

Continue Reading

Previous: ভিন ধর্মে প্রেম, মেয়েকে বিষ খাইয়ে খুন মায়ের
Next: সাতপাকে বাঁধা পড়লেন অনন্যা-সুকান্ত, বিয়ে বিতর্কে চর্চায় নবদম্পতি

সম্পর্কিত গল্প

20260311_172623.jpg

দুবাই বিমানবন্দরের কাছে ইরানের ড্রোন হামলা, জখম ৪, আহতের মধ্যে রয়েছে এক ভারতীয়

Online Desk মার্চ 11, 2026
FotoJet.jpg

সাতপাকে বাঁধা পড়লেন অনন্যা-সুকান্ত, বিয়ে বিতর্কে চর্চায় নবদম্পতি

Online Desk মার্চ 11, 2026
20251025_210859.jpg

ভিন ধর্মে প্রেম, মেয়েকে বিষ খাইয়ে খুন মায়ের

Online Desk মার্চ 11, 2026

You may have missed

20260311_172623.jpg

দুবাই বিমানবন্দরের কাছে ইরানের ড্রোন হামলা, জখম ৪, আহতের মধ্যে রয়েছে এক ভারতীয়

Online Desk মার্চ 11, 2026
FotoJet.jpg

সাতপাকে বাঁধা পড়লেন অনন্যা-সুকান্ত, বিয়ে বিতর্কে চর্চায় নবদম্পতি

Online Desk মার্চ 11, 2026
Untitled-d.png

হাওড়ায় DYFI এর DM অফিস অভিযানে ধুন্ধুমার

Online Desk মার্চ 11, 2026
20251025_210859.jpg

ভিন ধর্মে প্রেম, মেয়েকে বিষ খাইয়ে খুন মায়ের

Online Desk মার্চ 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.