Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন হুমায়ুন

‘ওয়াই প্লাস’ ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন হুমায়ুন

Online Desk মার্চ 5, 2026
humayun.jpg

ওঙ্কার ডেস্কঃ ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হূমায়ুন কবীর। প্রাণহানির হুমকি পাওয়ার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হূমায়ুন কবীর। তারপর হাই কোর্টের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক হুমায়ুনের জন্য ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা বন্দোবস্ত করেছে বলে জানা গিয়েছে। বুধবার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সিআইএসএফ জওয়ান তাঁর বাড়িতে এসে পৌঁছন।
কয়েকমাস আগে হুমায়ুনের বিরুদ্ধে দলবিরোধী আচরণের অভিযোগ তুলে তাঁকে বহিষ্কার করে তৃণমূল। তারপরই নিজের দল তৈরি করেন। দলের নাম ঘোষণার দিনই ভোটর প্রার্থীর নাম ঘোষণা করেন হূমায়ুন। এরপর থেকে একাধিকবার তিনি দাবি করেছেন তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এক ব্যবসায়ী তাঁর নিরাপত্তায় বাউন্সার পাঠাচ্ছেন বলে দাবি করেছিলেন। প্রথমে জানা গিয়েছিল, হায়দরাবাদ থেকে এসেছে বাউন্সার। যদিও পরবর্তীতে প্রকাশ্যে আসে তাঁর নিরাপত্তায় যে কয়েকজন মোতায়েন করা হয়েছে সকলেই নাকি বাংলার। এরপরই তড়িঘড়ি তাঁদের সরিয়ে দেন হুমায়ুন। অবশেষে এবার নিরাপত্তা পেলেন হূমায়ুন।
অন্যদিকে, জনতা উন্নয়ন পার্টির রেজিস্ট্রেশন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এবার নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে। তাতে কোনও আপত্তি না উঠলে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেবে কমিশন। তারপরই প্রতীকের জন্য আবেদন করা যাবে বলে জানা গিয়েছে।

Post Views: 48

Continue Reading

Previous: গরম থেকে স্বস্তি! রবিবার থেকেই বৃষ্টি শুরু রাজ্যে, জানাচ্ছে হাওয়া অফিস
Next: একে-অপরের হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ, হায়দ্রাবাদে হল বিজয়-রশ্মিকার গ্র্যান্ড রিসেপশন

সম্পর্কিত গল্প

PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
DONALD-TRUMP.png

ভেনেজুয়েলা, ইরানের পর এবার কিউবার দিকে নজর? ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

Online Desk মার্চ 6, 2026
war-ship.png

আইআরআইএস ডেনা-র পর আবারও ভারতেরর জলসীমান্তে রণতরী পাঠালো ইরান

Online Desk মার্চ 6, 2026

You may have missed

dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026
PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.