Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে প্রতিক্রিয়া দিলেন হুমায়ুন কবীর

ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে প্রতিক্রিয়া দিলেন হুমায়ুন কবীর

Online Desk মার্চ 6, 2026
Y-.png

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তারক্ষী পেলেন জেইউপির চেয়ারম্যান হামায়ুন কবীর। আচমকা হুমায়ুনের নিরাপত্তা বেষ্টনী বাড়ানোয় রাজনৈতিক মহল প্রশ্ন তুলতে শুরু করেছেন। শাসক দলের জেলা নেতৃত্বের দাবি, বিজেপির সঙ্গে আঁতাতের কারনেই হুমায়ুন কবীর ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন। প্রশ্ন তুলতে কসুর করেনি কংগ্রেসও। যদিও হুমায়ুন কবীরের বক্তব্য, বাবরি মসজিদ নির্মাণের শুরু থেকেই তিনি বিভিন্ন রাজ্য থেকে হুমকি ফোন পাচ্ছিলেন। কলকাতা হাইকোর্টে তিনি নিরাপত্তা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই তিনি ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন।


ভরতপুরের বহিস্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। হুমায়ুন নিজেও একাধিকবার জোর গলায় দাবি করেছেন, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে সরকার গঠনে তিনিই নিয়ন্ত্রক শক্তি হবেন। যদিও এসব হুমায়ুনের ফাঁকা আওয়াজ বলেই অনেকে উড়িয়ে দিয়েছেন। তবে এবার জেলার এক বহিস্কৃত বিধায়কের দরজায় ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি । গেরুয়া শিবির বরাবর অভিযোগ করে আসছিল, তৃণমূল সুপ্রিমোই নাটকের স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে। হুমায়ুন সেখানে অভিনয় করছে। অন্যদিকে ঘাসফুল শিবির দাবি করেছে, বিজেপির মদতেই হুমায়ুন ভোট কাটতে আসরে নেমেছেন।

বাবরি মসজিদ ইস্যু থেকেই হুমায়ুন রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। আর তারপর থেকেই হুমায়ুন কবীরকে বিভিন্ন প্রদেশ থেকে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল বলে তিনি বারবার দাবি করেছিলেন। এর আগে হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পাঠিয়েছিলেন হুমায়ুনের এক ঘনিষ্ঠ। কিন্তু কলকাতা বিমান বন্দর থেকেই তাঁদের ফিরিয়ে দেওয়া হয় অস্ত্র আইনের মামলা দিয়ে। আগেও হুমায়ুনের জন্য কেন্দ্র বাহিনীর নিরাপত্তা বরাদ্দ হয়েছিল। তবে এবার এক লাফে হুমায়ুন পেয়ে গিয়েছেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা বলয়। হুমায়ুন কবীর বলেন, আমার কাছে বিভিন্ন প্রদেশ থেকে হুমকি ফোন আসছিল। আমি তার প্রমাণ দিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হয়ে নিরাপত্তারক্ষীর আবেদন করেছিলাম। হাইকোর্টের নির্দেশেই ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছি।

Post Views: 20

Continue Reading

Previous: রাজ্যের নতুন রাজ্যপাল প্রাক্তন আইপিএস আর.এন.রবি, ক্ষুব্ধ হয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট মমতার
Next: অসমে সুখোই যুদ্ধবিমান ভেঙে নিহত বিমান বাহিনীর ২ পাইলট

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.