Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাড়ছে করোনার প্রকোপ, ফের কি দেশে লকডাউন?

বাড়ছে করোনার প্রকোপ, ফের কি দেশে লকডাউন?

Online Desk মে 25, 2025
lock-down.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের বিভিন্ন রাজ্যে ফের মাথাচড়া দিচ্ছে করোনা। ইতিমধ্যে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে কোভিড আক্রান্তের হদিশ মিলেছে। বাংলায়ও দুজন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। ফলে নতুন করে আবার উদ্বেগ বাড়ছে সাধারণ মানবুষের মধ্যে। এই আবহে প্রশ্ন উঠছে তাহলে কি আবার ফিরবে লকডাউনের স্মৃতি?

যদিও কেন্দ্রীয় সরকারি সূত্রে খবর, এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। অধিকাংশ করোনা রোগীর সংক্রমণ গুরুতর নয়। হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে থেকেই কোভিড আক্রান্তরা সুস্থ হয়ে উঠছেন। তবে সরকারি ভাবে পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। আপাতত কোনও বিধি নিষেধ জারির পরিকল্পনা নেই বলে খবর।

সংক্রমণের হার বাড়তেই শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। সেই জরুরি বৈঠকে অংশ নেন স্বাস্থ্য গবেষণা দফতরের সচিব, আইসিএমআরের ডিরেক্টর জেনারেল এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের আধিকারিকরা। সূত্রের খবর, বৈঠকে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। অন্য দিকে ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। আইএনএসএসিওজি এর রিপোর্ট অনুযায়ী, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এনবি.১.৮.১ এর প্রভাব বাড়ছে দেশে। শুধু এই ভ্যারিয়েন্ট নয়, করোনার এলএফ.৭ ভ্যারিয়েন্টেও সংক্রমিত হয়েছেন চার জন। তবে এগুলির সংক্রমণ ক্ষমতা খুব তীব্র নয় বলে দাবি।

উল্লেখ্য, চলতি মে মাসে কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেরলে দু’জনের মৃত্যু হয়েছে। ২০২০ সালে মহামারী শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কেরলে এই ভাইরাসের কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২,১৪১। অ্যাকটিভ কেসের সংখ্যা ২১ মে পর্যন্ত ১৮২ তে পৌঁছেছে।

Post Views: 103

Continue Reading

Previous: প্রশাসনের নির্দেশ অনুযায়ী সেন্ট্রাল পার্কে শুরু ধর্নাস্থলের কাজ, শুরু হয়েছে ছাউনির কাজ বসানো হয়েছে বায়ো টয়লেট
Next: কানে তেরঙা ‘ইন-ইয়ার মনিটর’ নিয়ে অনুষ্ঠানে আদনান সামি, পাকিস্থান থেকে ধেয়ে এল কটাক্ষ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.