Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আরেকটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আশারামের অন্তর্বর্তী জামিন রাজস্থান হাইকোর্টে

আরেকটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আশারামের অন্তর্বর্তী জামিন রাজস্থান হাইকোর্টে

Online Desk জানুয়ারি 14, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ফের অন্তর্বর্তী জামিন পেলেন স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু। এবার ৩১ মার্চ আশারামের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত সূত্রের খবর, ২০১৩ সালের একটি ধর্ষণের মামলায় সংশোধনাগারে থাকা আশারামকে শারীরিক অসুস্থতার কারণে জামিন মঞ্জুর করেছে রাজস্থান হাইকোর্ট। এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় দোষী সাব্যস্ত আশারামের।
গত একসপ্তাহ আগেই পৃথক একটি ধর্ষণের মামলায় সংশোধনাগারে থাকা আশারাম বাপু জামিন পান সুপ্রিম কোর্টে। ওই জামিনও ৩১ মার্চ পর্যন্ত। এরপর ফের ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত ধর্মগুরু আশারামকে জামিন দেওয়া নিয়ে কোনও রাজনৈতিক দলই এপর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, আশারাম বাপু নিজের আশ্রমের ভিতরে একাধিক ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন। সুপ্রিম কোর্ট গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতির কারণে আশারামের জামিন মঞ্জুর করে।
আশারামের আইনজীবী নিশান্ত বোরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টে যে কারণ দর্শিয়ে আশারামের জামিনের আবেদন জানানো হয়েছিল, রাজস্থান হাইকোর্টেও সেই একই আবেদন জানানো হয়। রাজস্থান হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আশারামের জামিন মঞ্জুর করেছে শর্তসাপেক্ষে।
আদালত জানিয়েছে, জামিনের সময়ে আশারাম বাপু যোধপুরের বাইরে কোথাও গেলে সঙ্গী হিসেবে তিনজন কনস্টেবলকে সঙ্গে নিতে হবে। ওই তিন কনস্টেবলের থাকাখাওয়ার ব্যয়ভার আশারামকে বহন করতে হবে।

Post Views: 269

Continue Reading

Previous: পৌষ সংক্রান্তিতে বেস্ট সেলার পিঠে তৈরির “সরা”
Next: মকর সংক্রান্তির সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীতে

সম্পর্কিত গল্প

brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026

You may have missed

dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026
PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.