Skip to content
মার্চ 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানে ট্রাম্পের হত্যালীলার বিরোধিতা করে হোয়াইট হাউসে সরকারি পদ ছাড়লেন মুসলিম মহিলা

ইরানে ট্রাম্পের হত্যালীলার বিরোধিতা করে হোয়াইট হাউসে সরকারি পদ ছাড়লেন মুসলিম মহিলা

Online Desk মার্চ 14, 2026
8asoe3n4_sameerah-munshi-_625x300_13_March_26.jpg

ওঙ্কার ডেস্ক: গত দু সপ্তাহ ধরে ইরানের উপর হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। ইতিমধ্যে শতাধিক ইরানি নিহত হয়েছেন। হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এর। এই আবহে ইরানের সঙ্গে ‘অবিচার’ হচ্ছে বলে অভিযোগ করে পদত্যাগ করলেন হোয়াইট হাউসের ‘ধর্মীয় স্বাধীনতা কমিশন’-এ কর্মরত একমাত্র মুসলিম মহিলা সদস্য।

রিপোর্ট অনুসারে, ওই মহিলার নাম সামিরা মুন্সি। ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প তাঁকে নিয়োগ করেন। নিজের সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন ‘এক্স’ হ্যান্ডেলে। সমাজ মাধ্যমে তিনি জানান, ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের চালানো ‘অবৈধ যুদ্ধ’ নিয়ে তিনি অত্যন্ত বিচলিত। তিনি দাবি করেন, মার্কিন সংবিধান বা কংগ্রেসের যথাযথ অনুমোদন ছাড়াই এই সামরিক অভিযানটি শুরু করা হয়েছে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমার নাম সামিরা মুন্সি। আমি প্রেসিডেন্ট কর্তৃক নিযুক্ত একজন উপদেষ্টা হিসেবে হোয়াইটহাউসের ধর্মীয় স্বাধীনতা কমিশনে কর্মরত। আজ, আমি এই প্রশাসনের—দেশের অভ্যন্তরে এবং বিদেশে—চালানো অবিচার ও নৃশংসতার প্রতিবাদে পদত্যাগ করছি।’

ইরানে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন মুন্সি। সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, সামরিক হামলার সময় শিশু-সহ সাধারণ বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য সরকারই দায়ী। তিনি আরও দাবি করেন, এই কর্মকাণ্ডগুলো ইজরায়েলকে সহায়তা করার উদ্দেশ্যে চালানো হয়েছে; ইজরায়েলকে “গণহত্যাকারী রাষ্ট্র” হিসেবেও অভিহিত করেছেন। তিনি ভয় বা চাপের মুখে পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন।

Post Views: 41

Continue Reading

Previous: “পাকিস্তানের সবচেয়ে বড় রফতানি সন্ত্রাসবাদ”; তীব্র মন্তব্য ট্রাম্প ঘনিষ্ঠ লরা লুমারের
Next: হাতে একসঙ্গে ১৮টা সেলাই, সেই নিয়েই চলছে শুটিং, বাড়িতেই আহত অভিনেত্রী স্বর্ণকমল দত্ত

সম্পর্কিত গল্প

girish-park.png

বঙ্গে প্রধানমন্ত্রী সফরের মাঝেই তৃণমূলমন্ত্রীর বাড়িতে হামলা; চলল বিজেপি-তৃণমূলের পাথরবাজিও

Online Desk মার্চ 14, 2026
20251210_164740.jpg

মদ্যপ অবস্থায় মহিলাদের গায়ে প্রস্রাব! গণপিটুনি থেকে যুবককে বাঁচাতে গিয়ে মৃত্যু বন্ধুর

Online Desk মার্চ 14, 2026
KIM-JUNG-UN.png

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ১০টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ায়; হাই অ্যালার্ট জারি প্রতিবেশী দেশে

Online Desk মার্চ 14, 2026

You may have missed

girish-park.png

বঙ্গে প্রধানমন্ত্রী সফরের মাঝেই তৃণমূলমন্ত্রীর বাড়িতে হামলা; চলল বিজেপি-তৃণমূলের পাথরবাজিও

Online Desk মার্চ 14, 2026
20251210_164740.jpg

মদ্যপ অবস্থায় মহিলাদের গায়ে প্রস্রাব! গণপিটুনি থেকে যুবককে বাঁচাতে গিয়ে মৃত্যু বন্ধুর

Online Desk মার্চ 14, 2026
KIM-JUNG-UN.png

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ১০টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ায়; হাই অ্যালার্ট জারি প্রতিবেশী দেশে

Online Desk মার্চ 14, 2026
Modi-1.jpg

পুরোনো অস্ত্রে পুনরায় শান ! বাংলা বাঁচাতে ব্রিগেডে বিজেপির বিউগল বাজালেন মোদী

Online Desk মার্চ 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.