Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সৌজন্যের নমুনা, ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকবেন বাইডেন

সৌজন্যের নমুনা, ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকবেন বাইডেন

Online Desk জানুয়ারি 14, 2025
biden-trump.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন পরাজিত ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে জো বাইডেন থাকবেন কিনা এনিয়ে গত কয়েকদিন ধরে চলছিল জোর জল্পনা। এরপর হোয়াইট হাউসের তরফে জানানো হল, ট্রাম্পের শপথগ্রহণ
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ডোনাল্ড ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অপেরা গায়ক ক্রিস্টোফার ম্যাকিওর জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ক্যারি আন্ডারউড এবং ভিলেজ পিপল নামে দুটি ব্যান্ড।
২০২০ সালের নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই পরাজয় মন থেকে মেনে নিতে পারেননি ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন তিনি। পরের বছর অর্থাৎ ২০২১ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। সেইসময় প্রথা ভেঙে বাইডেনের শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ট্রাম্প। তবে ট্রাম্পের দেখানো পথে হাঁটবেন না বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বাইডেন। ওয়াকিবহাল মহলের মতে, বাইডেনের এই সিদ্ধান্ত রাজনৈতিক সৌজন্যের নমুনা।

Post Views: 323

Continue Reading

Previous: স্যালাইন কাণ্ডের পর হাসপাতালে সিআইডি ও জুন মালিয়া
Next: পৌষ সংক্রান্তিতে বেস্ট সেলার পিঠে তৈরির “সরা”

সম্পর্কিত গল্প

TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026
PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026

You may have missed

dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026
PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.