Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • প্রীতি জিন্টার দলের সঙ্গেই ঝামেলায় জড়ালেন শাহরুখ

প্রীতি জিন্টার দলের সঙ্গেই ঝামেলায় জড়ালেন শাহরুখ

Online Desk আগস্ট 1, 2024
FB_IMG_1722507333671.jpg

স্পোর্টস ডেস্ক :আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বিসিসিআই-র বৈঠকে বিবাদে জড়ালেন কেকেআর-এর কর্ণধার শাহরুখ খান এবং পাঞ্জাব কিংসের নেস ওয়াদিয়া।
২০২৫ সালে আইপিএল-র মেগা নিলাম। ফলে কত জন প্লেয়ারকে রাখা হবে, কতজন প্লেয়ারকে ছেড়ে দিতে হবে, বিদেশি ক্রিকেটারদের জন্য নতুন কোনও আইন বলবৎ করা হবে কিনা তা নিয়ে বৈঠকে বসেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা এবং বিসিসিআই। বুধবার বৈঠকটি হয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিসিসিআই হেডকোয়ার্টার্সে।

ওই বৈঠকেই নাকি বিবাদে জড়ান শাহরুখ এবং ওয়াদিয়া। মেগা নিলামকে সমর্থন করেননি শাহরুখ। প্লেয়ারদের রিটেন করা নিয়েও শাহরুখ ভিন্নমত দেন। প্লেয়ার রিটেনশন নিয়েই পাঞ্জাব কিংসের কর্ণধারের সাথে বচসা হয় কেকেআর কর্ণধারের। যদিও ওয়াদিয়া জানান, আমি শাহরুখকে বিগত ২৫ বছর ধরে জানি। আমাদের মধ্যে কোনও বচসাই হয়নি।

বৈঠকে শাহরুখ খানকে সমর্থন করেন সানরাইজার্সের কর্ণধার কাব্যিয়া মারান। তিনি জানান, একটা দল গঠন করতে অনেক সময় লাগে। তরুণ খেলোয়াড়দের তৈরি হতেও বেশ কিছুটা সময়ের সাথে সাথে বিনিয়োগও লাগে। অভিষেক শর্মাকে তৈরি হতে ৩ বছর লেগেছে। অন্যান্য দলেও এমন তরুণ তারকারা রয়েছে। তাই এইভাবে প্লেয়ার ছেড়ে দেওয়া যায় না।

বিসিসিআই-র এক বিবৃতিতে বলা হয়, ‘প্লেয়ার আইন নিয়ে এবং অন্যান্য বাণিজ্যিক বিষয় নিয়ে ফ্রাঞ্চাইজি মালিকরা নিজেদের মতামত জানিয়েছেন। আমরা সমস্ত মতামত আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে জমা করবো।’

Post Views: 84

Continue Reading

Previous: মত্ত যুবকদের তাণ্ডব ! নাজেহাল পুলিশ
Next: মন্দারমনিতে মধুচক্রের হদিশ,গ্রেফতার হোটেল মালিক সহ ১১

সম্পর্কিত গল্প

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.