Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • যাত্রীর অভাবে ধুঁকছে ডুয়ার্স ভিস্টাডোমের রুট

যাত্রীর অভাবে ধুঁকছে ডুয়ার্স ভিস্টাডোমের রুট

Online Desk জুলাই 26, 2024
vistadome.png

তামসী রায় প্রধানঃ নিউ জলপাইগুড়ি থেকে ভিস্টাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের বুকিং থাকলেও আলিপুরদুয়ার জংশন থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার সময় যাত্রী হয় না বললেই চলে। হাতেগোনা যাত্রী নিয়ে ভিস্টাডোম চালিয়ে লাভের মুখ দেখচ্ছে না রেল। ডুয়ার্স ভিস্টাডোমের রুটের ভবিষ্যৎ কী? প্রশ্ন রেলর অন্দরে।

বছর তিনেক আগে, ২০২১ সালের অগাস্ট মাসে ধুমধাম করে ডুয়ার্স চালু হয়েছিল ভিস্টাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। প্রথম প্রথম পর্যটকদের মধ্যে এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনকে ঘিরে ছিল ব্যাপক উন্মাদনা। নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি জংশন ছুয়ে শালুগাড়ার জঙ্গল ভেদ করে সেবক, ওদলাবাড়ি, মালবাজার, চালসা, বানারহাট, দলগাও, মাদারিহাট, হাসিমারা, রাজাভাতখাওয়া হয়ে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত যেত এই ট্রেন।
ছুটির দিন, উইকএন্ড বা পর্যটনের মরশুম হলে তো টিকিট পাওয়াই যেত না। তারপর তিস্তা তোর্ষা রায়ডাক নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। ভিস্টাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের প্রতি ধীরে ধীরে সেই উন্মাদনা কমেছে পর্যটকদের। এখন যাত্রীর অভাবে বন্ধের মুখে সেই ট্রেন।
রেল সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি থেকে ভিস্টাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের বুকিং থাকলেও আলিপুরদুয়ার জংশন থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার সময় যাত্রী হয় না বললেই চলে। হাতেগোনা যাত্রী নিয়ে ভিস্টাডোম চালিয়ে লাভের মুখ দেখা যাচ্ছে না।

Post Views: 62

Continue Reading

Previous: অলিম্পিক শুরুর আগেই উত্তপ্ত প্যারিস
Next: গুলির শব্দের আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি জলপাইগুড়ি

সম্পর্কিত গল্প

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.