Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নেশা মুক্ত সমাজ গড়তে ঝাড়গ্রামে সক্রিয় পুলিশ , প্রশাসন

নেশা মুক্ত সমাজ গড়তে ঝাড়গ্রামে সক্রিয় পুলিশ , প্রশাসন

Online Desk জানুয়ারি 9, 2024
20240109_135449.jpg

অরূপ ঘোষ,ঝাড়গ্রাম:নেশা মুক্ত অভিযানে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অধীন তুলসিবনী, ধোবাসোল,বেনাগেড়িয়া,কোকুয়া,গুড়িগোট ভালুকখুলিয়া সহ একাধিক এলাকায় নয়াগ্রাম ও খড়গপুর আবগারী দপ্তরের অফিসার ও কর্মীদের এবং পুলিশের যৌথ উদ্যোগে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ওই গ্রামগুলিতে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর চোলাই মদ ও মদ তৈরির উপকরণ নষ্ট করে দেয় আবগারি দফতর ও পুলিশ। বেআইনিভাবে গজিয়ে ওঠা চোলাই মদের ঠেক গুলিতে নয়াগ্রাম ও খগড়পুর আবগারি এবং পুলিশ দফতরের কর্মীরা গিয়ে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযান চালিয়ে ২৬০ লিটার চোলাই মদ ও ৭২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ উদ্ধার করে নষ্ট করে দেওয়া হয়। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় অ্যালুমিনিয়ামের ছয়টি হাঁড়ি। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
উপস্থিত ছিলেন নয়াগ্ৰাম আবগাড়ি দপ্তরের আই. সি জয়ন্ত বোস ও অন্যান্যরা।
আবগারি ও পুলিশ দফতরের কর্মীরা ওই গ্রাম গুলিতে যাওয়ার আগেই চোলাই মদের কারবারিরা এলাকা ছেড়ে পালিয়ে যায় । যার ফলে এই অভিযানে আবগারি ও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওই গ্রামগুলিতে রমরমিয়ে চলছে চোলাই মদের রমরমা ব্যবসা। ওই গ্রাম গুলি থেকে বিভিন্ন এলাকায় চোলাই মদ পৌঁছে যেত চোলাই মদ কারবারিদের মাধ্যমে । যার ফলে প্রতিনিয়ত ওই গ্রামগুলিতে অশান্তি লেগেই থাকত। তাই গোপন সূত্রে খবর পেয়ে আবগারি ও সাঁকরাইল থানার পুলিশ ও কর্মীরা ওই গ্রামগুলিতে গিয়ে এদিন সকাল থেকেই চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Post Views: 82

Continue Reading

Previous: তৃণমূলে যোগদান শতাধিক বিজেপি কর্মীর
Next: সুপার কাপে ‘সুপার’ শুরু লাল-হলুদ থেকে সবুজ মেরুন শিবিরের

সম্পর্কিত গল্প

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.