Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ ! নিরাপত্তা কর্মীরা কি ‘ঠুঁটো জগন্নাথ’ ?

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ ! নিরাপত্তা কর্মীরা কি ‘ঠুঁটো জগন্নাথ’ ?

Online Desk জুলাই 12, 2025
IIM-Security.jpg

নিজস্ব প্রতিনিধি : নিরাপত্তা কর্মীরা থাকা সত্ত্বেও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একের পর এক ধর্ষণের অভিযোগ উঠছে। গত ২৫ জুন দক্ষিণ কলকাতার কসবা ল’ কলেজের পর ১১ জুলাই কলকাতারই দক্ষিণে জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ উঠল। কসবার পর জোকার ঘটনাতেও নিরাপত্তা কর্মীদের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। তবে আদতে যে নিরাপত্তা কর্মীদের কিছু করার নেই সেই বিষয়ে এক মত সমাজ পর্যবেক্ষকদের একাংশ। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী থাকলেও তাঁরা কার্যত প্রভাবশালীদের দাপটে ‘ঠুঁটো জগন্নাথ’ হয়ে থাকতে বাধ্য হন।

প্রভাবশালী হিসেবে অবতীর্ণ হন কখনও কোনও রাজনৈতিক সংগঠনের দাদা, তো কখনও আবার কলেজের সিনিয়র পড়ুয়া। আইআইএম জোকার ক্ষেত্রে ঠিক কী ঘটেছিল তা তদন্ত করছে পুলিশ। শিক্ষা প্রতিষ্ঠানটির নিরাপত্তারক্ষী জানাচ্ছেন আদতে তাঁদের কিছু করার থাকে না। কারণ কোনও পড়ুয়া যদি কোনও পড়ুয়ার সঙ্গে ঘরের মধ্যে যায় সেক্ষেত্রে তাঁদের কী করার থাকতে পারে !

আইআইএম জোকার এক নিরাপত্তারক্ষীর প্রশ্ন, ‘কোনও পড়ুয়া কোনও ঘরে ঢোকার পরে কী ঘটছে, তা কী ভাবে দেখবে নিরাপত্তা কর্মী ? নিরাপত্তারক্ষীরা কি প্রতিটা স্টুডেন্টকে চেনেন ?’
উল্লেখ্য, শুক্রবার রাতে জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটার বয়েজ হস্টেলে ডেকে নিয়ে গিয়ে এক তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্র তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ তরুণীর। অভিযুক্ত দ্বিতীয় বর্ষের পড়ুয়া বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

Post Views: 195

Continue Reading

Previous: বোয়িং বিমানের জ্বালানি সুইচ ত্রুটি নিয়ে সাত বছর আগেই সতর্কবার্তা, পদক্ষেপ না করায় প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া
Next: মহাকাশ জয় শেষে দেশে ফিরছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা

সম্পর্কিত গল্প

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.