নিজস্ব প্রতিনিধি : গঙ্গা মিশনের উদ্যোগে শুক্রবার কাকদ্বীপের লোকনাথ মিশন প্রাঙ্গণে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় ৮০০ জন রোগী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন। এই পরীক্ষাগুলির মধ্যে ছিল- ইসিজি, রক্তচাপ, ব্লাড সুগারসহ আরও বিভিন্ ধরণের পরীক্ষা। প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে তাঁদের ওষুধও দেওয়া হয়।
চক্ষু পরীক্ষার সময় ১৫০ জন রোগীর দৃষ্টিশক্তির দুর্বলতা ধরা পড়ে। গঙ্গা মিশনের পক্ষ থেকে তাঁদের বিনামূল্যে চশমা দেওয়া হয়। এছাড়া ৭৫ জন রোগীকে ছানি অপারেশনের উপযুক্ত বলে চিহ্নিত করা হয়েছে। তাঁদের অপারেশন আগামী ২৫ মার্চ মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালে করা হবে বলে জানানো হয়েছে।

গঙ্গা মিশনের প্রতিনিধি সর্দার জ্যোতিসিংহ জানান, “গঙ্গা মিশনের জাতীয় সম্পাদক প্রহ্লাদরায় গোয়েঙ্কার প্রেরণায় আয়োজিত এই শিবিরে ডা. সাদিয়া, সমন আলম এবং স্নেহা প্রসাদ রোগীদের পরিচর্যা ও পরীক্ষা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন।
