Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সমাজ মাধ্যম নিষিদ্ধ ঘোষণা করল কর্নাটক

১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সমাজ মাধ্যম নিষিদ্ধ ঘোষণা করল কর্নাটক

Online Desk মার্চ 6, 2026
siddaramaiah.jpg

ওঙ্কার ডেস্ক: দেশজুড়ে কমবয়সি ছেলেমেয়েদের সমাজ মাধ্যম ব্যবহারের প্রবণতা বাড়ছে, যা তাদের মানসিক স্বাস্থ্য ও পড়াশোনায় ক্ষতি করছে। এই আবহে নাবালকদের সমাজ মাধ্যম ব্যবহারে রাশ টানতে পদক্ষেপ নিল কর্নাটকের কংগ্রেস সরকার। শুক্রবার কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেছেন, সে রাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুরা সমাজ মাধ্যম ব্যবহার করতে পারবে না।

কর্নাটক বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী বলেন, শিশুদের উপর মোবাইল ব্যবহারের খারাপ প্রভাব রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘শিশুদের উপর মোবাইল ব্যবহারের খারাপ প্রভাব রুখতে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সমাজ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে।’ প্রসঙ্গত, ভারতের মধ্যে কর্নাটক প্রথম রাজ্য, যারা কিনা ১৬ বছরের কমবয়সিদের সমাজ মাধ্যম ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করল। এর আগে, অন্ধ্রপ্রদেশ এবং গোয়া এই ধরণের পদক্ষেপ নিয়ে ভাবার কথা বলেছিল, কিন্তু কর্নাটক প্রথম দৃঢ় ভাবে এই পদক্ষেপের কথা ঘোষণা করল। দেশের প্রথম সারির প্রযুক্তি কেন্দ্র বেঙ্গালুরু। কর্নাটকের শীর্ষ প্রশাসনিক স্তরে বেশ কয়েক সপ্তাহ ধরে এই প্রস্তাবটি বিবেচনার পর্যায়ে ছিল।

গত মাসে, কংগ্রেস-নেতৃত্বাধীন সরকার স্কুল ও কলেজে ১৬ বছরের কম বয়সী পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা চাপানোর কথা ভেবেছিল। এর আগে, সমাজ মাধ্যমের প্রতি ছাত্রছাত্রীদের আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সিদ্দারামাইয়া। তিনি বলেছিলেন, এটি আচরণ, শিক্ষা এবং মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে এবং মাদকের প্রতি আসক্ত করে তুলছে।

Post Views: 16

Continue Reading

Previous: যুদ্ধের আবহে তেল ও গ্যাসের দাম বাড়বে না, ইরান যুদ্ধের মধ্যে দেশবাসীকে আশ্বাস দিলেন মোদী
Next: ৭ মার্চ শিলিগুড়িতে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.