Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গাড়ি দুর্ঘটনার পরে প্রথমবার প্রকাশ্যে, ইডেনে নাইটদের অনুশীলন ম্যাচ দেখলেন ফ্লিনটফ

গাড়ি দুর্ঘটনার পরে প্রথমবার প্রকাশ্যে, ইডেনে নাইটদের অনুশীলন ম্যাচ দেখলেন ফ্লিনটফ

Online Desk মার্চ 21, 2024
fg.png

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের নন্দনকাননে ইংল্যান্ডের প্রাক্তন অল রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। কেকেআরের অনুশীলন ম্যাচ দেখলেন। এরপর সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সচিব নরেশ ওঝা পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন। ব্যক্তিগত কাজে কলকাতায় এসেছেন ফ্লিনটফ। ফলে ইডেনে চলে এলেন।২০২২ সালে ফ্লিনটফ বিবিসির টপ গিয়ারের শ্যুটিংয়ের সময় গাড়ি দুর্ঘটনায় মারাত্মক চোট পেয়েছিলেন। ১৩০ কিলোমিটার গতিবেগে মরগান সুপার থ্রি কার চালাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছিল। এয়ার ব্যাগ না থাকায় মুখেই বেশি চোট লেগেছিল। তাঁর পাঁজরের হাড়ও ভেঙেছিল। তারপর থেকে ফ্লিনটফকে জনসমক্ষে দেখা যায়নি। ফলে ফ্লিনটফের এই ছবি ব্রিটিশ মিডিয়াও প্রকাশ করেছে। প্রসঙ্গত সৌরভ গঙ্গোপাধ্যায় আর ফ্লিনটফ যখন একে অপরের বিরুদ্ধে খেলতেন উত্তেজনা প্রবল থাকতো। সৌরভ নাটওওয়েস্ট ফাইনাল জিতে ২০০২ সালে লর্ডসে যে জার্সি ওড়ান সেটা ফ্লিনটফকে জবাব দিতেই। কারণ ফ্লিনটফও মুম্বইয়ে ২০০১ সালে মুম্বই ম্যাচ জিতে মাঠে জার্সিও ওড়ান। এদিননিজেদের মধ্যে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ ছিল নাইটদের। প্রায় এক দশক পর আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তন যথেষ্ট ভালই হল স্টার্কের। যদিও শেষ ওভারে রিঙ্কু সিং তাকে ছয় মারেন । শেষ ওভারে তাঁর বিরুদ্ধে ২০ রান তোলেন রিঙ্কু এবং মণীশ।

ডেথে মার খেলেও নতুন বলে শুরুটা ভাল করেন স্টার্ক। তাঁকে খেলতে বেশ বেগ পেতে হয় ওপেন করতে নামা অঙ্গকৃশ রঘুবংশি এবং রহমানুল্লাহ গুরবাজ‌কে। রাসেলের বলে ডিপ ফাইন লেগে দুর্দান্ত ক্যাচ নিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে আউট করেন বিশ্বকাপজয়ী পেসার।

Post Views: 102

Continue Reading

Previous: আফগানিস্তান আমরা উভয় একে অপরের সম্পর্কে জানি :সুনীল
Next: জামশেদপুরের ভুলে চাপ বাড়লো মোহনবাগানের, লিগ শীর্ষে মুম্বই

সম্পর্কিত গল্প

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.