Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘মেয়রই আমাদের বসিয়েছেন’, বলছেন নিউ মার্কেট হকার সংগঠনের নেতা

‘মেয়রই আমাদের বসিয়েছেন’, বলছেন নিউ মার্কেট হকার সংগঠনের নেতা

Online Desk জুন 29, 2024
foot.png

শুভজিৎ পুততুন্ড, কলকাতা : হকার-সমস্যা মেটা তো দূরস্ত, ক্রমশ জটিল হচ্ছে এই সমস্যা. শনিবার সকাল থেকেই ফের উত্তেজনা নিউ মার্কেট এলাকায়। এদিন নিউ মার্কেট থানার ওসি-র নেতৃত্বে শুরু হয় উচ্ছেদ অভিযান। যারা বেআইনি ভাবে ফুটপাত দখল করেছেন, তাদের সরিয়ে দেয় নিউ মার্কেট থানার পুলিশ। আর তার পরেই শুরু হয় হকারদের প্রতিবাদ। তাঁদের দাবি, কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যর পরেও পুলিশ জোর করে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে. নিউ মার্কেট হকার সংগঠনের নেতা সাইফ আলির অভিযোগ, মুখ্যমন্ত্রী আমাদের একমাসের মধ্যে সিস্টেমের মধ্যে নিয়ে আসতে নির্দেশ দিয়েছেন । আমরা কথা বলে হকারদের বুঝিয়ে একদিকে দোকান লাগানোর চেষ্টা করছি। কিন্তু তার আগেই পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে।

এক মহিলা হকার, চোখে মুখে আতঙ্ক নিয়ে বলছেন, আমাদের দোকান-পাট ভেঙে দিচ্ছে. আমরা কী খাবো. মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদনও জানান তিনি.

এই ইস্যুতে মুখ খুলেছেন মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি বলেন, আইন মেনে হকার বসলে আপত্তি নেই।

দিন গড়াতেই উত্তেজনা আরও তীব্র হয় নিউ মার্কেট এলাকায়. প্রতিবাদে রাস্তায় বসে পড়েন হকাররা.
উল্লেখ্য, হকার-ইস্যুতে তপ্ত রাজ্য রাজনীতি. কবে মিলবে রফাসূত্র ? কতদূরই বা গড়াবে এই জল, সেটাই এখন দেখার.

Post Views: 90

Continue Reading

Previous: স্কুল কলেজ খোলার দাবিতে ভাঙড়ের সবর্ত্র বিক্ষোভ
Next: কেজরির ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজত

সম্পর্কিত গল্প

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.