Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রধানের বাড়িতে সালিশি সভা !

প্রধানের বাড়িতে সালিশি সভা !

Online Desk জুলাই 19, 2024
sa.png

প্রশান্ত দাস, মালদা : সালিশি বসিয়ে পরিযায়ী শ্রমিক চার ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শ্রমিক সরবরহাকারী ঠিকাদার ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মালিওর-১ গ্রাম পঞ্চায়েতের হরকাবাথান এলাকায়। ছুরি, হাঁসুয়া, লোহার রড নিয়ে সালিশি সভাতেই হামলা করা হয় বলে অভিযোগ। জানা যায়, সেই সালিশি সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধানের স্বামীও। আহত চার ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১১ জনের নামে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আহত আকবর আলী জানান, নয় মাস আগে স্থানীয় শ্রমিক সরবরাহকারী ঠিকাদার মনিরুল ইসলামের কাছে ১১ হাজার অগ্রিম নিয়ে মুম্বইয়ে কাজে যান তিনি। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সেই কাজ ছেড়ে অন্য এলাকায় চলে যান। এরপর আকবরের কাছে বকেয়া টাকা আদায়কে ঘিরে বিবাদ বাধে।

এ বিষয় চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা বলেন, এদিন অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চলছে।

Post Views: 66

Continue Reading

Previous: মোহনবাগান রত্ন সৌরভের হাতে
Next: বসে গেল মাইক্রোসফট উইন্ডোজ, ব্যহত এয়ারলাইন্স, ব্যাংক, তথ্যপ্রযুক্তি, সংবাদ মাধ্যম, শেয়ার বাজার পরিষেবা

সম্পর্কিত গল্প

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.