Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হায়দরাবাদকে হালকাভাবে নিচ্ছেন না হাবাস

হায়দরাবাদকে হালকাভাবে নিচ্ছেন না হাবাস

Online Desk ফেব্রুয়ারি 10, 2024
mbsg.png

স্পোর্টস ডেস্ক : শনিবার লিগের লাস্ট বয় হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। চোট-আঘাত ও কার্ড সমস্যায় জর্জরিত সবুজ-মেরুন শিবির। ডিফেন্ডার আনোয়ার আলি ও ব্রেন্ডান হ্যামিলের চোট। ফরোয়ার্ড আরমান্দো সাদিকু ও মিডফিল্ডার দীপক টাঙরির কার্ড সমস্যা। শনিবার মাঠে নামতে পারবেন না এই চারজনের কেউই। আর এক ডিফেন্ডার আশিস রাইও পুরোপুরি ফিট নন। তিনিও হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে অনিশ্চিত।

ডিসেম্বরের শেষ দিকে যখন টানা তিন ম্যাচে হারে মোহনবাগান, তখন দলের যে রকম অবস্থা ছিল, এখনও প্রায় সে রকমই অবস্থা। সুমিত রাঠি, রাজ বাসফোর, সুহেল ভাটদের মতো তরুণ ফুটবলারদের নিয়ে মাঠে দল নামাতে হবে হয়তো।

যদিও এই নিয়ে খুব একটা চিন্তিত না দলের প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাঁর হাতে যে খেলোয়াড়রা আছেন, “তাঁদের নিয়েই লড়াই করতে চান তিনি। শনিবার ঘরের মাঠে তাঁর দল নামবে জয়হীন হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। তার আগে শুক্রবার সাংবাদিকদের স্প্যানিশ কোচ বলেন, কোনও অজুহাত দিতে চাই না। কালই ম্যাচ। সুতরাং যে খেলোয়াড়রা হাতে আছে, তাদের মধ্যে থেকেই সেরা এগারোজনকে বেছেই দল নামতে হবে। আমাদের হাতে ভাল স্কোয়াড আছে। যারা খেলবে, তারা তৈরি। সবাইকেই মাঠে নামাতে পারি”।

এছাড়া হাবাস বলেন,সব ম্যাচই কঠিন। সে সুপার কাপ হোক বা আইএসএল। প্রতি ম্যাচে একই রকম মানসিকতা, দক্ষতা, তীব্রতা বজায় রাখা কঠিন। এ বার আমরা তৈরি হয়ে মাঠে নামছি। প্রতিবারই যে একই রকম খেলা হবে, তার কোনও মানে নেই। চোট-আঘাত, কার্ড সমস্যার জন্য হয়তো আমাদের দলে একাধিক পরিবর্তন করতে হতে পারে। কিন্তু মানসিকতা বা লড়াকু মনোভাব, খেলার স্টাইল এতটুকু পাল্টাবে না”। দুই বিদেশী হুগো বুমৌস ও জনি কাউকোকে নিয়ে জানতে চাইলে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। বুমৌসের ব্যাপারে শুধু বলেন, “ ম্যাচের আগে পরিস্থিতি দেখে দল বাছাই করব”। কাউকো সম্পর্কে বলেন, “ও অনুশীলন করছে। আরও কিছুটা সময় লাগবে জনির”।

এছাড়া হাবাস জানালেন,“পেশাদার ফুটবলে সব সময়ই চাপ থাকে। আমাদের পরের ম্যাচে তিন পাওয়াটা খুবই জরুরি। আমি পেশাদার কোচ হিসেবে একটাই কথা বলব, আমাদের ম্যাচটা জিততে হবে। প্রতিপক্ষ দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিকই। তবে আমাদের দুঃসময় কাটিয়ে উঠতে হবে।
হায়দরাবাদের সমস্যা অনুভব করতে পারছি। কিন্তু এটাই বাস্তব যে ওদের মাঠে নামতে হবে এবং আমাদের মুখোমুখি হতে হবে। ওদের অনেক খেলোয়াড় ক্লাব ছেড়ে চলে গেলেও তরুণ ফুটবলাররা তো রয়েছে। সব ম্যাচে জেতা কারও পক্ষেই সম্ভব নয়। কারণ, একেকটা ম্যাচে একেকরকম পরিস্থিতি তৈরি হয়। জেতার জন্য আত্মবিশ্বাস দরকার। তবু, ওদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা, সন্মান আছে”।

Post Views: 79

Continue Reading

Previous: টি-২০ ক্রিকেটকে বিদায় ওয়ার্নারের
Next: নর্থ ইস্ট ম্যাচে নামার আগেও রেফারি নিয়ে বিরক্তি প্রকাশ কুয়াদ্রাতের

সম্পর্কিত গল্প

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.