Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের বর্ণবিদ্বেষের শিকার উত্তর-পুর্ব ভারতের ছাত্র; অ্যাঞ্জেল চাকমা ঘটনার কি পুনরাবৃত্তি

ফের বর্ণবিদ্বেষের শিকার উত্তর-পুর্ব ভারতের ছাত্র; অ্যাঞ্জেল চাকমা ঘটনার কি পুনরাবৃত্তি

Online Desk জানুয়ারি 16, 2026
mob-lynching.png

ওঙ্কার ডেস্ক: উত্তরাখন্ডে অ্যাঞ্জেল চাকমার পর এবার মধ্যপ্রদেশে বর্ণবিদ্বেষের শিকার হলেন আসামের হিরোস জ্যোতি দাস। ত্রিপুরার বাসিন্দা হিরোস মধ্যপ্রদেশের জাতীয় কলেজের স্নতাকোত্তর বিভাগে পঠরত ছাত্র। অনুপুড় জেলার ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল বিশ্ববিদ্যালয়ের হস্টেলে অসমের এক স্নাতকোত্তর পড়ুয়াকে মারধরের অভিযোগ সামনে আসতেই বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগ, হস্টেলের মধ্যেই কয়েকজন সহপাঠী ওই ছাত্রকে ঘিরে ধরে শারীরিকভাবে নিগ্রহ করে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তদের বহিষ্কার করে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই মনে পড়ছে গত বছেরের ডিসেম্বরে দেরাদুনে ঘটে যাওয়া অ্যাঞ্জেল চাকমার মৃত্যু ঘিরে দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের ছবি। প্রসঙ্গত, ত্রিপুরার বাসিন্দা ২৪ বছরের অ্যাঞ্জেল চাকমা এবং তাঁর ভাই ম্যাইকেল এমবিএ পড়ার পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিলেন। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে আচমকাই কয়েকজনের সঙ্গে বচসার পর পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে। অভিযোগ ছিল, উত্তর-পূর্ব ভারতের মানুষদের লক্ষ্য করে বিদ্বেষমূলক মন্তব্য ও কটাক্ষের পরই তাঁর উপর হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর।
অ্যাঞ্জেল চাকমার মৃত্যু শুধু একটি পারিবারিক ট্র্যাজেডি হিসেবেই নয়, বরং উত্তর-পূর্ব ভারতের মানুষের নিরাপত্তা ও সম্মান নিয়ে জাতীয় স্তরে বড় প্রশ্ন তুলে দিয়েছিল। বিভিন্ন রাজ্যে পড়তে বা কাজ করতে যাওয়া ছাত্রছাত্রীদের প্রতি বৈষম্য, অপমান এবং হিংসার অভিযোগ নতুন করে আলোচনায় আসে। মধ্যপ্রদেশের সাম্প্রতিক ঘটনাও সেই উদ্বেগকে আরও জোরালো করেছে বলে মনে করছেন বহু শিক্ষাবিদ ও সমাজকর্মী।
বিশেষজ্ঞদের মতে, দেশের বিভিন্ন প্রান্তে উচ্চশিক্ষার জন্য যাওয়া ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান গড়ে তোলা প্রশাসনের বড় দায়িত্ব। একের পর এক ঘটনার পুনরাবৃত্তি দেখিয়ে দিচ্ছে, কেবল আইনগত ব্যবস্থা নয়, সামাজিক মানসিকতার পরিবর্তনও জরুরি।

Post Views: 72

Continue Reading

Previous: বিএলও-র মৃত্যুতে পুলিশের দ্বারস্থ স্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস অভিষেকের
Next: নিজের দুই মেয়েকে যৌন হেনস্থা, ধর্ষণ, রাজস্থানে গ্রেফতার বাবা

সম্পর্কিত গল্প

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.