Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূলে যোগদান শতাধিক বিজেপি কর্মীর

তৃণমূলে যোগদান শতাধিক বিজেপি কর্মীর

Online Desk জানুয়ারি 9, 2024
নদিয়া.png

নিলয় ভট্টাচার্য, নদিয়া : লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। নির্বাচনের আগে জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি। পিছিয়ে নেই তৃণমূলও। তেড়েফুঁড়ে জনসংযোগে নেমেছে রাজ্যের শাসকদল। এই আবহে এবার বিজেপির পঞ্চায়েত সদস্যের হাত ধরে ১০০ জন বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে । নদীয়ার শান্তিপুর বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৫৫ নম্বর বুথের বিজেপি সদস্য তারা বাবুরায় শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজো কিশোর গোস্বামীর হাত ধরে শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। ২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এই যোগদান প্রসঙ্গে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, বিগত দিনে বিজেপি থেকে জয়লাভ করলেও বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সেবামূলক কাজ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের উপর ভরসা করেই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য তারা বাবুরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

তৃণমূলে যোগদান করে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তারা বাবুরায়। তিনি জানান, তাকে প্রধান পদের লোভ দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান সাংসদ। তারপর ভোট প্রক্রিয়া চলাকালীন প্রায় এক মাস তাকে সাংসদের বাড়িতে পরিবারসহ গৃহবন্দী করে রাখা হয়।কিন্তু বাবলা পঞ্চায়েতের প্রধান হন অন্য আরেকজন বিজেপি সদস্য। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তারা বাবুরায়। এলাকার উন্নতির জন্যই কাজ করতে চান বলে জানান তিনি।

Post Views: 65

Continue Reading

Previous: জলপাইগুড়িতে শীতের ঝোড়ো ব্যাটিং
Next: নেশা মুক্ত সমাজ গড়তে ঝাড়গ্রামে সক্রিয় পুলিশ , প্রশাসন

সম্পর্কিত গল্প

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.