Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নন্দীগ্রামের শহীদ স্মরণ সভায় বিজেপি – তৃনমূল তরজা

নন্দীগ্রামের শহীদ স্মরণ সভায় বিজেপি – তৃনমূল তরজা

Online Desk জানুয়ারি 7, 2024
20240107_165510.jpg

আজ রবিবার নন্দীগ্রামে অনুষ্ঠিত হলো শহীদ স্মরণ সভা। তৃনমূলের পক্ষ থেকে স্মরণ সভায় উপস্থিত ছিলেন কুণাল ঘোষ।অপরদিকে বিজেপির সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারি।এই সভা ঘিরে তৃনমূল বিজেপির দড়ি টানাটানি অব্যাহত রইলো এই বছরও ।
উল্লেখ্য গত ২০০৭ সালের ৭ই জানুয়ারি, নন্দীগ্রামের খেজুরি নন্দীগ্রাম সংযোগস্থল লাগোয়া ভাঙাভেড়া ব্রিজে ভরত মন্ডল ও শেখ সেলিম নামে দুজন কৃষক শহীদ হয়েছিলেন। সেই সময় থেকে প্রতিবছর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে, তৃণমূল কংগ্রেস ৭ই জানুয়ারি ভোর ৪টা ৩০মিনিটের সময় শহীদ তর্পণ স্মরণ সভা করে আসছে।
২০২০ সালে শুভেন্দু অধিকারী দল বদলের পর থেকে চিত্রটা বদলে যায়। নন্দীগ্রামের ভাঙ্গাভেড়া শহীদ মিনারে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তৃণমূল বিজেপি দুই দলই আলাদাভাবে শহীদ স্মরণ সভা করে।এবার ভোর রাত থেকেই নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সৌজন্যে নন্দীগ্রামের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গাভেড়া বাজারে শহীদ স্মৃতিসৌধে শহীদ তর্পণ স্মরণ সভায় কুনাল ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শহীদদের স্মরণ করেন। এই সভা থেকে কুণাল ঘোষ বলেন জমি দখল কারি ,অত্যাচারী,ধর্ষণ কারীরা বিজেপি যোগ দিয়েছে।তাদের সঙ্গে নিয়ে শুভেন্দু রাজনীতি করছে।
আবার এখান থেকে ঠিক ১০০ মিটার দূরে নন্দীগ্রামের ভাঙ্গাভেড়ায় শহীদ মিনারে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহীদ স্মরণ সভায় শহীদ বেদীতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতা কর্মী সমর্থকরা। এই সভা থেকে শুভেন্দু বলেন চোরদের সাধারণ মানুষ সমর্থন করেনা। এটাই ওদের শেষ শহীদ স্মরণ।এই লোকসভা ভোটের পর আর তৃনমূল কে দেখা যাবেনা।
সবমিলিয়ে শহীদ স্মরণ ঘিরে তরজা অব্যাহত থাকলো এবছরও।অন্যান্য বছরের মতো এদিন শহীদ স্মরণ সভাকে ঘিরে আমরা ওরা’র রাজনীতি বহাল রইল নন্দীগ্রামে।

Post Views: 94

Continue Reading

Previous: বহরমপুরে গুলিবিদ্ধ তৃনমূল নেতা
Next: DYFI এর ব্রিগেড এবং বামেদের কামব্যকের লড়াই !

সম্পর্কিত গল্প

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.