Skip to content
মার্চ 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মদ্যপ অবস্থায় মহিলাদের গায়ে প্রস্রাব! গণপিটুনি থেকে যুবককে বাঁচাতে গিয়ে মৃত্যু বন্ধুর

মদ্যপ অবস্থায় মহিলাদের গায়ে প্রস্রাব! গণপিটুনি থেকে যুবককে বাঁচাতে গিয়ে মৃত্যু বন্ধুর

Online Desk মার্চ 14, 2026
20251210_164740.jpg

ওঙ্কার ডেস্ক: দুই বন্ধু মদ্যপ অবস্থায় ছিলেন। সেই নেশার ঘোরে রাস্তার পাশে ঘুমন্ত মহিলাদের গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ এক জনের বিরুদ্ধে। আর তার জেরে উত্তেজিত জনতা অভিযুক্তকে মারধরের চেষ্টা করে। সেই সময় বন্ধুকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৩০ বছর বয়সী ওই যুবক। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে।

রিপোর্ট অনুসারে, নিহত যুবকের নাম কালাইসেলভান। নীতিশ নামে তার এক বন্ধুর সঙ্গে মদ্যপান করে একটি গাড়িতে করে মান্নাদির দিকে যাচ্ছিলেন দুজনে। সেই যাত্রাপথে ফুটপাতের কাছে নীতিশ চলন্ত গাড়ি থেকেই প্রস্রাব করেন। অভিযোগ রাস্তার পাশে বেশ কয়েকজন মহিলা ঘুমিয়ে ছিলেন। গায়ে কিছু পড়ার মতো অনুভব করে তাঁদের মধ্যে একজন জেগে ওঠেন। তাঁরা নীতিশের আচরণের প্রতিবাদ জানান। ক্রমে উত্তপ্ত বাগবিতণ্ডায় মোড় নেয় গোটা ঘটনা। ঠিক সেই সময়েই, মোটরসাইকেলে চড়ে আসা তিনজন যুবক নীতিশকে বেধড়ক মারধর শুরু করে। তখন তার বন্ধু কালাইসেলভান পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন। তিনি নীতিশকে বাঁচানোর চেষ্টা করলে অভিযুক্তরা তাঁকেও বেধড়ক মারধর করে।

মারধরের একপর্যায়ে কালাইসেলভান জ্ঞান হারিয়ে ফেলেন। পুলিশ জানিয়েছে, কালাইসেলভানের দাদা একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তিনি ব্ললেন, তাঁর ভাইকে রাস্তার ওপর অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁকে উদ্ধার করে স্ট্যানলি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং মহম্মদ ফাত্তাহ, আবদুল বাসিত এবং আবদুল ফাহিন—নামে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Post Views: 37

Continue Reading

Previous: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ১০টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ায়; হাই অ্যালার্ট জারি প্রতিবেশী দেশে
Next: বঙ্গে প্রধানমন্ত্রী সফরের মাঝেই তৃণমূলমন্ত্রীর বাড়িতে হামলা; চলল বিজেপি-তৃণমূলের পাথরবাজিও

সম্পর্কিত গল্প

ISL.jpg

জেতা কেরালা ম্যাচও ড্র ইস্টবেঙ্গলের, গ্যালারিতে স্লোগান উঠলো গো ব্যাক অস্কার

Online Desk মার্চ 14, 2026
TMC-PC.jpg

মন্ত্রীর বাড়িতে হামলা, সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীকে দুষলো তৃণমূল

Online Desk মার্চ 14, 2026
girish-park.png

বঙ্গে প্রধানমন্ত্রী সফরের মাঝেই তৃণমূলমন্ত্রীর বাড়িতে হামলা; চলল বিজেপি-তৃণমূলের পাথরবাজিও

Online Desk মার্চ 14, 2026

You may have missed

ISL.jpg

জেতা কেরালা ম্যাচও ড্র ইস্টবেঙ্গলের, গ্যালারিতে স্লোগান উঠলো গো ব্যাক অস্কার

Online Desk মার্চ 14, 2026
TMC-PC.jpg

মন্ত্রীর বাড়িতে হামলা, সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীকে দুষলো তৃণমূল

Online Desk মার্চ 14, 2026
girish-park.png

বঙ্গে প্রধানমন্ত্রী সফরের মাঝেই তৃণমূলমন্ত্রীর বাড়িতে হামলা; চলল বিজেপি-তৃণমূলের পাথরবাজিও

Online Desk মার্চ 14, 2026
20251210_164740.jpg

মদ্যপ অবস্থায় মহিলাদের গায়ে প্রস্রাব! গণপিটুনি থেকে যুবককে বাঁচাতে গিয়ে মৃত্যু বন্ধুর

Online Desk মার্চ 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.