ওঙ্কার ডেস্ক: এসআইআর প্রক্রিয়ায় মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য কি না, তা নিয়ে দোলাচলে কমিশন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, মাধ্যমিক অ্যাডমিট কার্ড জমা দেওয়া যেতে পারে, তবুও সেই নির্দেশের পরেও বিষয়টি নিয়ে বিভ্রান্তি কাটেনি বলে কমিশনের দাবি।
কমিশনের একাংশের ব্যাখ্যায়, শুধুমাত্র মাধ্যমিক অ্যাডমিট কার্ড জমা দিয়ে নাগরিকত্ব প্রমাণ যথেষ্ট নয়। নবান্নের ভূমিকা নিয়েও চর্চা তুঙ্গে। প্রশাসনিক সূত্রের খবর, নবান্নে এক বৈঠকে ডিএমদের স্পষ্টভাবে জানানো হয়েছে, SIR প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।
কমিশনের অনুমোদিত তালিকায় না থাকা নথি, যেমন রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ‘বাংলার বাড়ি’ প্রকল্পের শংসাপত্র জমা দিয়েছেন, তাঁদের আবেদন ‘রিজেক্ট’ বলে গণ্য হতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিয়ে কি নির্বাচন কমিশন কী আবার কোনও নির্দেশিকা জারি করবে?
