Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১৫ বছর বয়সী কিশোরীকে শ্লীলতাহানি, সেই সঙ্গে ৫০০০০ টাকা হাতানোর অভিযোগ, মহারাষ্ট্রে গ্রেফতার যুবক

১৫ বছর বয়সী কিশোরীকে শ্লীলতাহানি, সেই সঙ্গে ৫০০০০ টাকা হাতানোর অভিযোগ, মহারাষ্ট্রে গ্রেফতার যুবক

Online Desk মার্চ 4, 2026
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: ১৫ বছর বয়সী এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয় তার কাছ থেকে মোট ৫০০০০ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে শহরে। জোড়া অপরাধের তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, গত ছয় মাস ধরে ১৫ বছর বয়সী ওই স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করা হয়। অভিযুক্ত যুবকের নাম প্রথমেশ দেশাই। লোকমান্য নগরের বাসিন্দা সে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গত ১ মার্চ হেফাজতে নেওয়া হয়। বর্তক নগর থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দেশাই ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে কিশোরীকে যৌন হেনস্থা করেছিল। ওই আধিকারিক বলেন, ‘বেশ কয়েকবার, সে তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেছিল।’ শুধু তাই নয় অভিযুক্ত যুবক, মেয়েটির বাবা-মাকে সবকিছু জানিয়ে দেওয়ার হুমকি দিয়ে মোট ৫০,০০০ টাকা হাতিয়ে নিয়েছে নাবালিকার কাছ থেকে।

তিনি আরও বলেন, ‘ক্রমাগত হুমকি এবং আর্থিক দাবি সহ্য করতে না পেরে, মেয়েটি অবশেষে তার বাবা-মাকে সবকিছু জানায়। তারা পুলিশের দ্বারস্থ হয়।’ দেশাইয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Post Views: 35

Continue Reading

Previous: শচীন তেন্দুলকরের ছেলের জাকজমকপূর্ণ প্রাক-বিয়ের অনুষ্ঠান, অতিথীদের তালিকায় ছিলেন কারা?
Next: অরিজিৎ সিংয়ের পর বড়সড় সিদ্ধান্ত শ্রেয়ার, কেন এমন সিদ্ধান্ত গায়িকার

সম্পর্কিত গল্প

PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
CRIME-SCENE.png

কিশোরকে হাতুড়ি দিয়ে খুন, রক্ত পান করে মাংস খাওয়ার চেষ্টা অভিযুক্তের, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

Online Desk মার্চ 6, 2026

You may have missed

dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026
PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.