Skip to content
মার্চ 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ডাইনি সন্দেহে আদিবাসী দম্পতি ও ১২ বছরের কিশোরকে নৃশংসভাবে খুন

ডাইনি সন্দেহে আদিবাসী দম্পতি ও ১২ বছরের কিশোরকে নৃশংসভাবে খুন

Online Desk মার্চ 17, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: ডাইনি সন্দেহে একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। সোমবার গভীর রাতে ঝাড়খণ্ডের গোড্ডায় দেবদণ্ড থানার ডাঙ্গা টোলায় এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন স্বামী, স্ত্রী এবং তাদের ১২ বছরের ছেলে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম ৫০ বছর বয়সী দরবারি মুর্মু, তার ৪৫ বছর বয়সী স্ত্রী মাক্কু বাস্কে এবং তাদের ১২ বছরের ছেলে জিৎনারায়ণ মুর্মু। সোমবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। সেই হামলার জেরে তিন জনের মৃত্যু হয়। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসার পর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ীই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশকে ঘটনার খবর দেওয়া হলে গোড্ডা মহকুমা পুলিশ অফিসার অশোক প্রিয়দর্শী, দেবদণ্ড থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত মারকি এবং পোরায়াহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহাবীর পণ্ডিত ঘটনাস্থলে পৌঁছন। তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি নিয়ে এসডিপিও অশোক প্রিয়দর্শী বলেন, ‘গোড্ডার ডাং টোলায় এক আদিবাসী দম্পতি ও তাদের নাবালক ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে, ঘটনাটি ডাইনিবিদ্যার সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে; তবে, পুলিশ সব দিক মাথায় রেখে তদন্ত করছে।’

তিনি আরও বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনা করে এই ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে এসডিপিও জানান। হত্যায় ব্যবহৃত কুঠারটিও উদ্ধার ককরেছে পুলিশ।

Post Views: 18

Continue Reading

Previous: বঙ্গে ভোটযুদ্ধের ডঙ্কা, ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
Next: পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দুই মহিলার! স্বামীকে মুক্তি দিতে ২৫ লক্ষ টাকা দাবি অভিযুক্তের

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-03-17-at-5.59.55-PM.jpeg

শিলিগুড়িতে হাটে-বাজারে ভোট প্রচারে শঙ্কর ঘোষ

Online Desk মার্চ 17, 2026
sexual-harasment.jpg

পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দুই মহিলার! স্বামীকে মুক্তি দিতে ২৫ লক্ষ টাকা দাবি অভিযুক্তের

Online Desk মার্চ 17, 2026
mamata-111.jpg

বঙ্গে ভোটযুদ্ধের ডঙ্কা, ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

Online Desk মার্চ 17, 2026

You may have missed

WhatsApp-Image-2026-03-17-at-5.59.55-PM.jpeg

শিলিগুড়িতে হাটে-বাজারে ভোট প্রচারে শঙ্কর ঘোষ

Online Desk মার্চ 17, 2026
sexual-harasment.jpg

পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দুই মহিলার! স্বামীকে মুক্তি দিতে ২৫ লক্ষ টাকা দাবি অভিযুক্তের

Online Desk মার্চ 17, 2026
police-d.jpg

ডাইনি সন্দেহে আদিবাসী দম্পতি ও ১২ বছরের কিশোরকে নৃশংসভাবে খুন

Online Desk মার্চ 17, 2026
mamata-111.jpg

বঙ্গে ভোটযুদ্ধের ডঙ্কা, ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

Online Desk মার্চ 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.