Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চরম দুরবস্থায় দিন কাটছে অলিম্পিক পদক জয়ী বাঙালির

চরম দুরবস্থায় দিন কাটছে অলিম্পিক পদক জয়ী বাঙালির

Online Desk ডিসেম্বর 5, 2023
20231205_133216.jpg

বাবলু প্রামাণিক,দক্ষিণ চব্বিশ পরগনা:মানসিক প্রতিবন্ধকতার জন্য পড়াশোনা না করতে পেরে আঁকড়ে ধরেছিলেন খেলাধূলাকে। তারপরে পেয়েছেন আন্তর্জাতিক স্তরে সাফল্য। অলিম্পিকে জোড়া রুপো জিতেও নূন্যতম সরকারি সাহায্যটুকুও পাননি তিনি। বর্তমানে ভাঙাচোরা একতলা ঘরে মা ও মানসিক প্রতিবন্ধী দিদির সঙ্গে অভাবে দিন কাটছে বছর চল্লিশের দৌড়বিদ পুলক রায়ের ।
জয়নগর-মজিলপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের রায়পাড়ার বাসিন্দা পুলক। ছোট থেকেই মানসিক বিকাশে সমস্যা রয়েছে তাঁর। তাঁর এক দিদিরও একই সমস্যা। ছেলে-মেয়ের এই মানসিক পরিস্থিতিতে তাঁদের খেলাধূলায় ব্যস্ত রাখার সিদ্ধান্ত নেন বাবা-মা। দৌড়ে আগ্রহ ছিল দু’জনেরই। পাড়ার মাঠে স্থানীয় কোচের কাছে শুরু হয় তাঁদের দৌড় প্রশিক্ষণ। সেখান থেকে ক্রমশ বড় শহর হয়ে কলকাতার এক ক্লাবে প্রশিক্ষণের সুযোগ পান তাঁরা। শুরু হয় এক স্বপ্নের উড়ান। ।। জাতীয় স্তরে পরপর সোনা জিতে ২০১১ সালে গ্রিসের আথেন্সে অনুষ্ঠিত মানসিক প্রতিবন্ধীদের স্পেশাল অলিম্পিকে যাওয়ার ছাড়পত্র জোগাড় করে নেন। সেই অলিম্পিকে ৮০০ মিটার ও ১৫০০ মিটার দৌড়ে রুপো জিতে শেষ করেন তিনি।
পুলকের বাবা একটি দোকানে কাজ করতেন। মা গৃহবধূ। সংসারে আর্থিক সমস্যা ছিলই। তা সত্ত্বেও মানসিকভাবে পিছিয়ে থাকা ছেলে-মেয়েকে জয়নগরের বাড়ি থেকে কলকাতায় নিয়মিত প্রশিক্ষণে নিয়ে যেতেন বাবা-মা। ছেলের সাফল্যের পর তাঁরা ভেবেছিলেন সুদিন আসবে। কিন্তু তা হয়নি। পুলকের মা দুর্গা রায় জানান, জিতে আসার পর ক’দিন খুব হই-চই হয়। কলকাতার বড় হলে ডেকে সংবর্ধনা দেওয়া হয়। পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী। কিন্তু স্থানীয় পুরসভার তরফে হাজার পাঁচেক টাকা আর্থিক সাহায্য ছাড়া সেভাবে আর কিছুই মেলেনি। এই বিষয়ে পুলক রায় বলেন, “বাবা মারা গেলেন, মাও অসুস্থ হয়ে পড়লেন। সেই কারণে আর খেলাধূলা এগোয়নি। নাহলে হয়ত আরও একটা অলিম্পিকে নামতে পারতাম। এখন ছবি আঁকাই। কোনওরকমে হাতখরচটা জোগাড় হয়। পাড়ার মাঠে প্র্যাকটিসটা রোজ করি।”বর্তমানে পুলকের বয়স চল্লিশ পেরিয়েছে। ছেলেবেলায় খোলাধূলার পাশাপাশি আঁকা শিখেছিলেন কিছু দিন। সেই বিদ্যেকে সম্বল করে পাড়ার দু’-একটি ছেলেমেয়েকে আঁকা শিখিয়ে সামান্য রোজগার করেন। এভাবেই অতিকষ্টে সংসার চলে,তাকিয়ে রয়েছেন সরকারি সাহায্যের দিকে।

Post Views: 70

Continue Reading

Previous: ডার্বির নায়ক নন্দকুমারের হ্যাটট্রিকেই নর্থ ইস্টকে ৫ গোলে হারিয়ে জয়ে ফিরলো ইস্টবেঙ্গল
Next: মুখ্যমন্ত্রীর উদ্বোধনের আগেই জমিদারদের বিক্ষোভ

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-08-154336.png

দাসপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ২০০ পরিবার

Online Desk মার্চ 8, 2026
Screenshot-2026-03-08-154752.png

দোলযাত্রার পরেও রঙের উৎসব কুলটিতে

Online Desk মার্চ 8, 2026
RALLY.jpg

গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রাজপথে শশী-চন্দ্রিমারা

Online Desk মার্চ 8, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.