Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আর্থিক অনিয়ম-সহ একাধিক অভিযোগে বরখাস্ত রবীন্দ্রভারতীর প্রাক্তন রেজিস্ট্রার

আর্থিক অনিয়ম-সহ একাধিক অভিযোগে বরখাস্ত রবীন্দ্রভারতীর প্রাক্তন রেজিস্ট্রার

Online Desk ডিসেম্বর 13, 2024
rbu-sized.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: রবীন্দ্রভারতীর প্রাক্তন রেজিস্ট্রার সুবীর মৈত্রকে বরখাস্ত করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম-সহ একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তকারীরা গত ৫ নভেম্বর রিপোর্ট জমা দেন। সেই রিপোর্ট খতিয়ে দেখে সাত দিনের মধ্যে সুবীরের জবাব তলব করা হয়েছিল। সুবীরের সেই জবাবি চিঠি, তদন্ত রিপোর্ট এবং সাক্ষীদের বয়ান নিয়ে বৈঠকে বসে এগজিকিউটিভ কাউন্সিল। সবকিছু খতিয়ে দেখে সেই বৈঠকেই সুবীরকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেন, সুবীর মৈত্রকে জরুরি ভিত্তিতে বরখাস্ত করা হচ্ছে। বিবৃতিতে জানানো হয়েছে বরখাস্ত হওয়ার কারণে তিনি অবসরকালীন কোনও সুযোগসুবিধা পাবেন না। শুধু তাই নয়, তাঁর কৃতকর্মের জন্য বিশ্ববিদ্যালয় যে ক্ষতির সম্মুখীন হয়েছেন সেই কারণে অর্থও দিতে হতে পারে সুবীরকে।

উল্লেখ্য, সুবীরের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে তাঁর বিরুদ্ধে যখন তদন্ত শুরু হয়, সেই সময় তাঁর পরিবর্ত হিসেবে আশিস সামন্তকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Post Views: 88

Continue Reading

Previous: দিল্লির বিধানসভা ভোটে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, কেজরীর বিরুদ্ধে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র
Next: শর্তসাপেক্ষ জামিন পার্থর, তবে এখনই জেল মুক্তি নয়ঃ জানাল সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.