Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কলকাতা থেকে উত্তরবঙ্গ হয়ে মেদিনীপুর, গণইস্তফা ডাক্তারদের

কলকাতা থেকে উত্তরবঙ্গ হয়ে মেদিনীপুর, গণইস্তফা ডাক্তারদের

Online Desk অক্টোবর 9, 2024
doctorr.png

ইন্দ্রানী চক্রবর্তী, কলকাতা : ধর্মতলা অনশন মঞ্চে ৭২ ঘন্টা পেরিয়েছে জুনিয়র ডাক্তারদের অনশন। এর মধ্যেই সিনিয়র ডাক্তারদের গণইস্তফার আঁচ কলকাতা থেকে ছড়িয়ে গেল জেলাগুলিতেও। বুধবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ইস্তফা দেন সিনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিক্যাল কলেজেও ইস্তফার প্রস্তুতি চলছে বলে খবর।

মঙ্গলবার দুপুরে আরজিকর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে ইস্তফা দিয়েছিলেন সিনিয়র ডাক্তাররা। মঙ্গলবারই কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তাররা হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ২৪ ঘণ্টার মধ্যে জুনিয়র ডাক্তারদের দাবি পূরণ না হলে তাঁরাও গণইস্তফা দেবেন। বুধবার আরজি করের রাস্তায় হাঁটলো কলকাতা মেডিক্যাল কলেজ। আজ গণ ইস্তফা দিলেন কলকাতা মেডিক্যাল কলেজের ৭০ জন সিনিয়র ডাক্তার। সংখ্যাটা আরও বাড়বে বলে জানিয়েছেন তাঁরা।

এদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অন্তত ৫০ জন সিনিয়র চিকিৎসক গণইস্তফা দিয়েছেন। ফলতঃ রাজ্যজুড়ে এই তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। ডাক্তাররা জানিয়েছেন যে ইস্তফা দিলেও হাসপাতাল প্রাঙ্গণ ছাড়ছেন না তারা। সাধারণ মানুষের চিকিৎসার কথা মাথায় রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, লাগাতার গণইস্তফায় চাপ বাড়ছে রাজ্য প্রশাসনের উপর। যদিও প্রশাসন সূত্রে খবর একে গণইস্তফা বলে মনে করছে না রাজ্য সরকার।

Post Views: 97

Continue Reading

Previous: ফের গণইস্তফা ডাক্তারদের ! এবার কলকাতা মেডিক্যালে
Next: রাহুল গান্ধীকে এক কেজি জিলিপি পাঠাল বিজেপি

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.