Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দীর্ঘদিন বাদে ভাগবতোগারিয়া মুখোমুখী: নতুন সমীকরণের ইঙ্গিত?

দীর্ঘদিন বাদে ভাগবতোগারিয়া মুখোমুখী: নতুন সমীকরণের ইঙ্গিত?

Online Desk অক্টোবর 17, 2024
rss.jpg

ইন্দ্রানী চক্রবর্তী:বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ত্যাগ করার ছয় বছর পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ(আরএসএস) প্রধান মোহন ভাগবতের সাথে প্রথম বৈঠক করলেন প্রবীণ তোগাড়িয়া; লক্ষ্য এক, হিন্দু ঐক্য। রবিবার এই লক্ষ্যেই আরএসএসের সদর দপ্তরে মোহন ভাগবতের সাথে বিস্তৃত বৈঠক করলেন তোগাড়িয়া।

গুজরাটের আহমেদাবাদের একজন ক্যান্সার সার্জন এবং প্রাক্তন স্বয়ং সেবক তোগাড়িয়া ২০১৮ সালে ভিএইচপির আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতির পদ ছাড়েন। তার আগে পর্যন্ত ৩৫ বছর তিনি বিশ্ব হিন্দু পরিষদের সাথে ছিলেন। ভারতে বর্তমান কেন্দ্রীয় শাসক দল বিজেপির উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রবীণ তোগাড়িয়ার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সম্পর্ক খারাপ হওয়ার দরুণ তিনি ভিএইচপি ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানা যায়। নরেন্দ্র মোদির একজন প্রকাশ্য সমালোচক, তোগারিয়া আরএসএস ত্যাগ করার পর অন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদ (AHP) প্রতিষ্ঠা করেন। তারপর তাঁকে সেই অর্থে খবরের শিরোনামে দেখা যায়নি।

এই দিন আলোচনা প্রসঙ্গে দুই ‘হিন্দু নেতৃত্ব’ হিন্দুত্ব, নারীর ক্ষমতায়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে সূত্রের খবর। একসাথে কাজ করার বার্তা দিলেন উভয়েই। সাথে তোগাড়িয়া নির্দিষ্ট করে বললেন, হিন্দু ঐক্যের বিষয়ে “কাউকে রাজনৈতিকভাবে বিশ্বাস করা যাবে না”, এবং “এটি সর্বদা পরীক্ষনীয়”।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে একান্ত কথোপকথনে তোগাড়িয়া বলেছেন: “আরএসএস প্রধান এবং আমি দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে দেখা করার সময় হয়েছে, তাই আমরা দশেরার দিন নাগপুরে দেখা করেছি। আমাদের বৈঠকটি কোনও মধ্যস্থতাকারী বা রাজনৈতিক এজেন্ডা দ্বারা প্ররোচিত হয়নি। আরএসএস এবং আমি আমাদের আলোচনার সময় হিন্দুত্ব, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা করেছি।”

তোগাড়িয়ার মতে রাম মন্দির নির্মাণ হিন্দুদের মধ্যে ঐক্য ভাবনা এনেছে, যারা আগে বর্ণের ভিত্তিতে বিভক্ত ছিল। তার জন্য আরএসএসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। যদিও ‘রাজনৈতিক অবিশ্বাস’-এর প্রসঙ্গে একটা কিন্তু থেকেই যাচ্ছে।

তোগাড়িয়ার বার্তায় মোদি বিরোধীতার ছাপ এখনও স্পষ্ট। সুতরাং নিঃশর্ত ঐক্যের প্রশ্ন এখানে আসছে না। এদিকে সাম্প্রতিক অতীতে বিভিন্ন বিষয়ে সরাসরি না হলেও পরোক্ষভাবে নরেন্দ্র মোদির কার্যকলাপের বিরোধীতা করেছেন ভাগবত। কিছু জায়গায় বিজেপির উপর কর্তৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়ে একাধিক নির্দেশও দিয়েছেন তিনি। এখন প্রশ্ন তাহলে কি আরএসএস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এজেন্ডায় যে চুলপ্রমাণ চিঁড় আঁচ করা গিয়েছিল তা স্পষ্ট করে সামনে এল? এমন জল্পনা উঠছেই।

Post Views: 90

Continue Reading

Previous: বড় আপডেট ! বাতিল হয়ে গেলো রিজার্ভেশনের চালু আইন
Next: জুনিয়র ডাক্তারদের সমর্থনে ধর্না এবার যাদবপুরে

সম্পর্কিত গল্প

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.