Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ১৬ বছর একসাথে থাকার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

১৬ বছর একসাথে থাকার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

Online Desk মার্চ 6, 2025
HGG.jpg

নিজস্ব সংবাদদাতা : আবারো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতনের অভিযোগ। এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক যুবতী। ১৬ বছর ধরে একত্রবাস আদালতকে এমনটাই জানিয়েছে ওই যুবতী ।
শীর্ষ আদালতে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলাটির শুনানি হয়। সেখানেই আদালত জানায়, বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করা মানেই ধর্ষণ নয়। যদি প্রমাণিত হয় যে, অভিযুক্ত ব্যক্তি সম্পর্কের শুরু থেকেই যুবতীকে বিয়ের ইচ্ছা পোষণ করেননি, অথচ বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন, শুধু মাত্র সে ক্ষেত্রেই ধর্ষণের মামলা করা যাবে। এর পরেই ওই যুবকের বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
দুই বিচারপতির কথায়, ‘‘যুবতীর অভিযোগে নানা অসঙ্গতি রয়েছে। তিনি বলছেন, দীর্ঘ ১৬ বছর ধরে উভয়ের মধ্যে যৌন সম্পর্ক ছিল! এর থেকে স্পষ্ট বোঝা যায় যে ওই সম্পর্কে কখনও কোনও বলপ্রয়োগ কিংবা প্রতারণার মতো ঘটনা ঘটেনি।’’ শীর্ষ আদালতের আরও জানায় অভিযোগকারি একজন উচ্চশিক্ষিতা, সুযোগ্যা মহিলা। তিনি যে বিনা প্রতিবাদে এক দশকেরও বেশি সময় ধরে যৌন নির্যাতন সহ্য করেছেন, তা-ও অবিশ্বাস্য এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত ।
উল্লেখ্য, ২০২২ সালে তার সঙ্গী অন্য এক মহিলাকে বিয়ে করার পরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা। অভিযোগকারিণীর দাবি ছিল, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একসাথে থাকা ছাড়াও ২০০৬ সালে এক রাতে অভিযুক্ত তাঁর বাড়িতে লুকিয়ে জোর করে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। গোটা ঘটনা শুনে আদালতের যুক্তি, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে ওই যুবকের কোনও অসৎ উদ্দেশ্য ছিল। বরং যুবতীর সম্মতিতেই তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কে গিয়েছিলেন তিনি। আদালতের অনুমান, পরে তাঁদের সম্পর্কের অবনতি হওয়ায় এবং যুবক অন্য এক মহিলাকে বিয়ে করায় ধর্ষণের অভিযোগ তুলেছেন যুবতী। সব শেষে শীর্ষ আদালত জানিয়েছে, এর পরেও ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা চালিয়ে যাওয়া আইনের অপব্যবহার করা হবে ।

Post Views: 85

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে চায়ের আড্ডায় দ্বন্দ্ব মেটানোর পরামর্শ হাইকোর্টের
Next: এবারেও সুপার কাপ হচ্ছে ভুবনেশ্বরে

সম্পর্কিত গল্প

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.