Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিকিমে ধস নেমে বিপর্যয়, মৃত্যু একই পরিবারের ৪ জনের

সিকিমে ধস নেমে বিপর্যয়, মৃত্যু একই পরিবারের ৪ জনের

Online Desk সেপ্টেম্বর 12, 2025
sikkim.jpg

ওঙ্কার ডেস্ক: সিকিমে বিপর্যয়। ধস নামার জেরে মৃত্যু হল চার জনের। বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াংথাঙে ধস নামে। বিপর্যয়ের পর এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েক জন। তাঁদের খোঁজে অভিযান শুরু করেছে প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে চার জনের মৃত্যু হয়েছে তাঁরা হলেন, ভীম প্রসাদ লিম্বু (৫৩), অনিতা লিম্বু (৪৬), বিমল রাই (৫০) ও অঞ্জল রাই (৭)। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। গেজিংয়ের পুলিশ সুপার শেরিং সেরপা জানানা, ধস নামার পর ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও এক জনের মৃত্যু হয়৷ বিপর্যয়ের পর এক জনকে উদ্ধার করা হয়েছে৷ আপাতত স্থানীয় হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সিকিমের আবাসন ও শ্রমমন্ত্রী ভীম হাং লিম্বু। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘খবর পেয়ে এখানে এসেছি। পুলিশ ও এসএসবি জওয়ানরা উদ্ধারকাজ করছেন। চার জনের মৃত্যু হয়েছে। তিন জন এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।’

উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় মেঘভাঙা বৃষ্টির জেরে একের পর এক বিপর্যয় নেমে এসেছে। বহু মানুষের প্রাণহানি হয়েছে। বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মুকাশ্মীর-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ জুন মাসে দেশে বর্ষা প্রবেশের পর থেকেই পর পর বিপর্যয়৷

Post Views: 96

Continue Reading

Previous: ভারতের ১৫ তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণণ
Next: চার্লি কার্কের হত্যার স্নাইপার উদ্ধার; হত্যাকারীর ছবি প্রকাশ এফবিআইএর

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.