Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ট্রেন দুর্ঘটনার পর থেকেই হদিশ নেই সোনারপুরের দুই যুবকের

ট্রেন দুর্ঘটনার পর থেকেই হদিশ নেই সোনারপুরের দুই যুবকের

Online Desk জুন 20, 2024
w.png

গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনাঃ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস দুর্ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেছে। সরকারি মতে ১১ জনের মৃত্যু হয়েছে। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার খবর যতই ছড়িয়েছে ততই সোনারপুরের দুই বন্ধু এখনও নিখোঁজ থাকার ঘটনা মনে পড়ছে এলাকার মানুষের। ২০২৩ সালের ২রা জুন করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় অনেক মানুষের মৃত্যু হয়েছিল, আহতও হয়েছিলেন বহু মানুষ।কিন্তু ওই ট্রেনে থাকা সোনারপুরের দুই যুবকের এখনো কোন খোঁজ পাওয়া যায়নি । দীপঙ্কর মন্ডল ও অক্ষয় মিস্ত্রি দুই বন্ধু কাজের খোঁজে সোনারপুর থেকে পাড়ি দিয়েছিল। অক্ষয়ের বাড়ি সোনারপুরের অন্যদিকে দীপঙ্কর সোনারপুরে মামার বাড়িতে থাকত। পাশাপাশি এলাকায় থাকার সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।ট্রেনে ওঠার পর দুজনের সাথেই তাদের পরিবারের শেষ কথা হয়েছিল। সন্ধের দিকে দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের লোকেরাই বারবার ফোন করলেও সেই ফোন কেউ রিসিভ করেনি।অক্ষয়ের মা জানান বিভিন্ন জায়গায় তারা খোঁজাখুঁজি করেছেন তবুও কোন খবর পাওয়া যায়নি। ঘটনার পর পাশে থাকার বার্তা দিয়ে রাজনৈতিক নেতারা এলেও পরে আর কারোর হদিস পাওয়া যায় নি। এখনো পর্যন্ত দুই পরিবারই ছেলের অপেক্ষায় আছে ।কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস এর দুর্ঘটনার খবরে পুরানো স্মৃতি উসকে দিয়ে এখনো কাঁদছে দুই পরিবারের লোকজন ।

Post Views: 74

Continue Reading

Previous: রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের অবেদন কলকাতা হাইকোর্টে
Next: বিষমদ খেয়ে তামিলনাড়ুতে মৃত ২৫, বাড়তে পারে সংখ্যা

সম্পর্কিত গল্প

M.jpg

মুজিবুর বলেছিলেন, বাংলার মানুষের অধিকার তিনি দিতে চান

Online Desk মার্চ 8, 2026
Screenshot-2026-03-08-154336.png

দাসপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ২০০ পরিবার

Online Desk মার্চ 8, 2026
Screenshot-2026-03-08-154752.png

দোলযাত্রার পরেও রঙের উৎসব কুলটিতে

Online Desk মার্চ 8, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.