ওঙ্কার ডেস্ক: ক্রমশ বাড়ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এখন থেকেই রীতিমতো ফ্যান চালানো শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত তাপমাত্রা উর্দ্ধমুখীই থাকবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আপাতত স্বাভাবিকের উপর থাকবে। আগামী ৭দিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
