Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্য জুড়ে গরমের দাপট, আবার রয়েছে বৃষ্টির ভ্রুকুটিও

রাজ্য জুড়ে গরমের দাপট, আবার রয়েছে বৃষ্টির ভ্রুকুটিও

Online Desk মার্চ 6, 2026
sedf.png

ওঙ্কার ডেস্কঃ চলছে গ্রীষ্মন্ত। এর মানে গ্রীষ্মের অন্ত নয়, এর অর্থ গ্রীষ্ম আর বসন্ত একই সঙ্গে এই মুহূর্তে ঋতুচক্রে বিরাজমান। খাতায় কলমে বসন্ত চললেও গরমের দাপট শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে। ভোরের দিকে হালকা ঠাণ্ডা অনুভূত হলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই লাগছে গরম।
তবে এরই মাঝে আরেক সংবাদ নিয়ে হাজির আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহান্তেই বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। আর ঠিক সেই কারণেই ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে ভ্যাপসা গরম।
হাওয়া অফিসের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব বাংলাদেশেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। আজ আরও একটি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে। এই সব কারণেই রাজ্যে বৃষ্টি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

কবে থেকে হবে বৃষ্টি? হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার থেকেই রয়েছে বৃষ্টির আশঙ্কা। তবে তার প্রভাব শনিবার থেকেই পড়বে। শনিবার থেকেই আংশিক মেঘলা হবে আকাশ। আর রবিবার থেকে হবে বৃষ্টি। যদিও বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই বৃদ্ধি পাবে সোমবারের পর থেকে।
যদিও শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু এই দুই দিন বাড়তে পারে গরমের তেজ। বিশেষত, বাড়তে পারে রাতের তাপমাত্রা।

রবিবার ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । সোমবার এবং মঙ্গলবার এই সব জেলায় বৃষ্টি আরও বাড়তে পারে। এছাড়া পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বৃষ্টি হতে পারে। আবার বুধবারও এই সব এলাকায় বিক্ষিপ্তভাবেই বৃষ্টির আশঙ্কা রয়েছে।

কলকাতার ক্ষেত্রেও বদলাচ্ছে না আবহাওয়া। দক্ষিণবঙ্গের মতই কলকাতাতেও সকালের দিকে গরম বাড়বে। আর রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও রবিবার থেকে হতে পারে বৃষ্টি। বিশেষত, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Post Views: 36

Continue Reading

Previous: ইংল্যান্ডকে হারিয়ে এবার ফাইনালে ভারত, রবিবার আহমেদাবাদে ‘মেন-ইন ব্লু’-র ইতিহাস গড়ার হাতছানি
Next: শচীন পুত্রের বিয়েতে চাঁদের হাট, চার হাত এক হল অর্জুন-সানিয়ার, কারা কারা হাজির ছিলেন অনুষ্ঠানে?

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.