Skip to content
মার্চ 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বঙ্গে প্রধানমন্ত্রী সফরের মাঝেই তৃণমূলমন্ত্রীর বাড়িতে হামলা; চলল বিজেপি-তৃণমূলের পাথরবাজিও

বঙ্গে প্রধানমন্ত্রী সফরের মাঝেই তৃণমূলমন্ত্রীর বাড়িতে হামলা; চলল বিজেপি-তৃণমূলের পাথরবাজিও

Online Desk মার্চ 14, 2026
girish-park.png

ওঙ্কার ডেস্ক: শনিবার উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, ব্রিগেডে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের একটি মিছিল রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আচমকাই অশান্তি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং শুরু হয় ইট-পাথর ছোড়াছুড়ি। এলাকায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরাই মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে এবং ভাঙচুর চালায়। এতে বাড়ির জানালা ও দরজার কাচ ভেঙে যায় বলে দাবি করা হয়েছে। ঘটনায় শশী পাঁজা আহত হয়েছেন বলেও অভিযোগ তৃণমূলের। তাঁর শরীরেও ইটের আঘাত লাগে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পাশাপাশি কয়েকজন তৃণমূল কর্মীও আহত হয়েছেন বলে জানা যায়।
অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন দাবি করা হয়েছে। তাদের অভিযোগ, ব্রিগেডের সভায় যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল কর্মীরাই প্রথমে তাদের মিছিল লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। তাতে বিজেপির একাধিক কর্মী আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি এবং সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের জেরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় অসংখ্য ইট-পাথর। স্থানীয়দের দাবি, কয়েক মিনিটের মধ্যেই এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সংঘর্ষ থামাতে গিয়ে কয়েকজন পুলিশকর্মীও আহত হন বলে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কে আগে হামলা চালিয়েছিল তা নিয়ে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় সে জন্য এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।

Post Views: 15

Continue Reading

Previous: মদ্যপ অবস্থায় মহিলাদের গায়ে প্রস্রাব! গণপিটুনি থেকে যুবককে বাঁচাতে গিয়ে মৃত্যু বন্ধুর
Next: মন্ত্রীর বাড়িতে হামলা, সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীকে দুষলো তৃণমূল

সম্পর্কিত গল্প

Siuri.jpg

সিউড়িতে রান্নার গ্যাসের দাবিতে বিক্ষোভ

Online Desk মার্চ 14, 2026
ISL.jpg

জেতা কেরালা ম্যাচও ড্র ইস্টবেঙ্গলের, গ্যালারিতে স্লোগান উঠলো গো ব্যাক অস্কার

Online Desk মার্চ 14, 2026
TMC-PC.jpg

মন্ত্রীর বাড়িতে হামলা, সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীকে দুষলো তৃণমূল

Online Desk মার্চ 14, 2026

You may have missed

Siuri.jpg

সিউড়িতে রান্নার গ্যাসের দাবিতে বিক্ষোভ

Online Desk মার্চ 14, 2026
ISL.jpg

জেতা কেরালা ম্যাচও ড্র ইস্টবেঙ্গলের, গ্যালারিতে স্লোগান উঠলো গো ব্যাক অস্কার

Online Desk মার্চ 14, 2026
TMC-PC.jpg

মন্ত্রীর বাড়িতে হামলা, সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীকে দুষলো তৃণমূল

Online Desk মার্চ 14, 2026
girish-park.png

বঙ্গে প্রধানমন্ত্রী সফরের মাঝেই তৃণমূলমন্ত্রীর বাড়িতে হামলা; চলল বিজেপি-তৃণমূলের পাথরবাজিও

Online Desk মার্চ 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.