Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গ্যাসের সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে খুন করলো স্ত্রী

গ্যাসের সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে খুন করলো স্ত্রী

Online Desk ফেব্রুয়ারি 4, 2024
20240204_193250.jpg

আমজাদ আলী শেখ,পূর্ব বর্ধমান:রান্না করার ছোট গ্যাসের সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে খুন করার অভিযোগ উঠলো স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের গলসি ২ নং ব্লকের ভূঁড়ি গ্রাম পঞ্চায়েতের কালীমোহনপুর গ্রামে। মৃতের নাম সন্তোষ কুমার মজুমদার ওরফে সুনীল। পেশায় কাঠ মিস্ত্রী, বয়স আনুমানিক ৬২ বছর। ঘটনায় অভিযুক্ত আইসিডিএস কর্মী শ্রীমতি মজুমদার কে আটক করেছে পুলিশ। মৃতার মেয়ে শ্রর্মিলা বিশ্বাস জানিয়েছেন, তার মা তার বাবাকে ভালো বাসতো না। বাবার উপর খুব অত্যাচার করতো । বিয়ের পর অনেকদিন বাপের বাড়িতে সে আসেনি। এদিন এসে সে দেখে বাবা মারা গেছে। মায়ের কঠিন শাস্তির দাবি করেছেন তিনি।
অপরদিকে প্রতিবেশিরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে সন্তোষ ও শ্রীমতীর মধ্যে অশান্তি লেগে ছিল। এদিন সকালেও দুইজনের মধ্যে ঝামেলা হয়। এরপর সকাল আটটা নাগাদ সন্তোষ রেশন এনে বাড়ির একটু দুরে তার নিজের কাঠের দোকানে যান। আচমকা সকাল নটা নাগাদ দোকানের বাইরে টিনের উপরে আহত অবস্থায় সন্তোষকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তখন শ্রীমতিকে ডাকলে তিনি ঘটনাস্থলে আসতে চাননি,তখনই সন্দেহ হয় প্রতিবেশীদের । চাপ দেওয়ায়, শ্রীমতী স্বামীকে মারধরের কথা স্বীকার করেন। ঘটনার পরই জনরোষ থেকে বাঁচাতে পুলিশ শ্রীমতিকে থানায় নিয়ে যায় ।ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post Views: 102

Continue Reading

Previous: তৃনমূল নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য জলপাইগুড়িতে
Next: দেব তৃণমূলেই রয়েছেন:ফিরহাদ

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-08-154336.png

দাসপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ২০০ পরিবার

Online Desk মার্চ 8, 2026
Screenshot-2026-03-08-154752.png

দোলযাত্রার পরেও রঙের উৎসব কুলটিতে

Online Desk মার্চ 8, 2026
RALLY.jpg

গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রাজপথে শশী-চন্দ্রিমারা

Online Desk মার্চ 8, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.