Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পশ্চিম আফ্রিকার নাইজারে অপহৃত জম্মুকাশ্মীরের এক ব্যক্তি, কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি পরিবারের

পশ্চিম আফ্রিকার নাইজারে অপহৃত জম্মুকাশ্মীরের এক ব্যক্তি, কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি পরিবারের

Online Desk জুলাই 20, 2025
terror.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম আফ্রিকার নাইজারে দোসো অঞ্চল থেকে জম্মুকাশ্মীরের এক ব্যক্তিকে অপহরণ করল জঙ্গিরা। দোসোর একটি নির্মীয়মাণ জায়গায় ভয়াবহ হামলার সময় জম্মুকাশ্মীরের রামবান জেলার বাসিন্দা ওই ব্যক্তিকে জঙ্গিরা অপহরণ করেছে বলে জানা গিয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, অপহৃত ব্যক্তির নাম রঞ্জিত সিং। ট্রান্সরেইল ট্রান্সমিশন লাইটিং লিমিটেড নামে এক সংস্থায় সিনিয়র সেফটি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী শীলা দেবী বলেন, ১৫ জুলাই থেকে পরিবারের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তিনি বলেন, ‘আমি ১৫ জুলাই থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু কোনও সাড়া পাইনি।’ বারবার জিজ্ঞাসা করার পর সংস্থার তরফে জানানো হয় জঙ্গিরা ঘটনাস্থলে আক্রমণ করেছে এবং রঞ্জিত সিং জঙ্গলের দিকে পালিয়েছেন। তিনি আরও বলেন, ‘১৬ জুলাই, আমার দেওর একটি ফোন পায়। সেখানে বলা হয় যে সন্ত্রাসী হামলা হয়েছে এবং রঞ্জিত জঙ্গলে পালিয়েছেন। পরে সেই রাতেই সংস্থার কর্মকর্তারা নিশ্চিত করেন যে আমার স্বামীকে অপহরণ করা হয়েছে।’

নাইজারের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী নিয়ামে থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে দোসো অঞ্চলে নির্মাণস্থলের পাহারায় থাকা একটি সেনাঘাঁটিতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। নিয়ামে অবস্থিত ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, ‘১৫ জুলাই নাইজারের দোসো অঞ্চলে এক জঘন্য সন্ত্রাসী হামলায় দুই ভারতীয় নাগরিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এবং একজন অপহৃত হয়েছেন।’ বিষয়োটি নিয়ে নড়েচড়ে বসেছেন জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। অপহৃত ওই ভারতীয়কে নিরাপদ দেশে ফিরিয়ে আনার জন্য রবিবার তিনি কেন্দ্র সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।

Post Views: 156

Continue Reading

Previous: নিজেকে যৌন হেনস্থাকারী হিসেবে স্বীকৃতি দিলেন ট্রাম্প!
Next: ঠোঁট-মুখ ফুলে ঢোল ভাইরাল ভিডিও! ফের সংবাদের শিরোনামে উরফি জাভেদ

সম্পর্কিত গল্প

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.