Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন ‘যুদ্ধ’ দফতরের নাম বদলাতে উদ্যোগী ট্রাম্প, খরচ ১২৫ মিলিয়ন ডলার

মার্কিন ‘যুদ্ধ’ দফতরের নাম বদলাতে উদ্যোগী ট্রাম্প, খরচ ১২৫ মিলিয়ন ডলার

Online Desk জানুয়ারি 15, 2026
20251207_224204.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ডিপার্টমেন্ট অব ডিফেন্স’-এর নাম বদলের উদ্যোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পুরনো নাম বদলে ওই দফতরের নয়া নাম দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নাম ঠিক করা হয়েছে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’। তবে এই নাম বদলের চক্করে খরচ হবে ১২৫ মিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল খরচ নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে ডেমোক্র্যাটরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) তাদের বিশ্লেষণে বলেছে, এই নাম পরিবর্তনের জন্য ১২৫ মিলিয়ন ডলারেরও বেশি খরচ হতে পারে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে একটি নির্বাহী নির্দেশে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ নাম ব্যবহারের অনুমোদন দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর দাব, এই নাম বদল দেশের পক্ষে ‘যুদ্ধ করার এবং জয়ের মানসিক প্রস্তুতি’কে তুলে ধরবে। কিন্তু সিবিও-এর দাবি, ট্রাম্পের নির্দেশ কার্যকর করার পদ্ধতি নিয়ে এখনও স্পষ্ট কোনও রূপরেখা দেওয়া হয়নি। যার ফলে খরচের অঙ্ক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, ক্যাবিনেট স্তরের কোনও দফতরের নামকরণ করা বা নাম পরিবর্তন করার ক্ষমতা একমাত্র কংগ্রেসের। ফলে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ আপাতত একটি গৌণ নাম হিসেবেই বিবেচনা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এর দাবি, এতে ‘ফাইট-টু-উইন’ মানসিকতা আরও স্পষ্ট হবে। তবে বিষয়টি নিয়ে ওরেগনের সেনেটর জেফ মার্কলি বলেন, ‘মুদিখানা বা স্বাস্থ্যখরচ কমানোর বদলে ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠরা ডিপার্টমেন্ট অব ডিফেন্সের নাম বদলের মতো অহংকারপ্রসূত প্রকল্পে মন দিয়েছেন। এর খেসারত দিতে হতে পারে মার্কিন করদাতাদের ১২৫ মিলিয়ন ডলার পর্যন্ত। এটা লোকদেখানো, যার সঙ্গে জাতীয় নিরাপত্তা বা সেনা পরিবারের কোনও বাস্তব উপকারের যোগ নেই।’

Post Views: 68

Continue Reading

Previous: নামের বানান ভুলের জন্য SIR শুনানিতে ডাক, আতঙ্কে মৃত্যু
Next: সমতা ফেরালো নিউজিল্যান্ড, রবিবার সিরিজ জেতার অগ্নিপরীক্ষা ভারতের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.