স্পোর্টস ডেস্ক : নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অপয়া শব্দ কাটলো। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ বা এবারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পুনরাবৃত্তি হল না। হেসেখেলে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয় বার টি২০ বিশ্বকাপ জিতলো ভারত। প্রথম আইসিসি ট্রফি এল অধিনায়ক সূর্যকুমার যাদবের।
এদিন টস জিতে বোলিং নেয় নিউজিল্যান্ড।গোটা টুর্নামেন্টে অভিষেক শর্মার ব্যাট থেকে তেমন গর্জন শুনতে পাওয়া যায়নি। গত ৭ ইনিংসে তিনি মাত্র ৮৯ রান করেছিলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে যদি একটা হাফসেঞ্চুরি সরিয়ে রাখা যায়, তাহলে গোটা টুর্নামেন্টে অভিষেক একেবারে রান করেননি বলা যেতেই পারে। আর সেকারণে অভিষেককে নিয়ে যথেষ্ট সমালোচনাও হয়েছিল। কিন্তু, কেই বা আর জানত যে ফাইনাল ম্যাচের জন্য তিনি যাবতীয় বারুদ জমিয়ে রেখেছিলেন।
তবে ২১ বলে ৫২ করে রাচীন রবীন্দ্রর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান। যদিও সঞ্জু স্যামসনের ব্যাট চলতে থাকে। ১৫.১ ওভারে ফাইন লেগের দিকে ফুল টস বল করেন নিশাম। সঞ্জু ছক্কা হাঁকাতে যান। বলটা গিয়ে পড়ে বাউন্ডারির ভিতরে। ৪৬ বলে ৮৯ তে আউট হন সঞ্জু। সঞ্জুর পর আউঠ হলেন ঈশান কিষান। এক ওভারে দুই উইকেটের পতন। ১৫.৫ ওভারে জিমি নিশামের বলে ২৫ বলে ৫২ করে ফিরলেন তিনি। ক্যাচ নেন মার্ক চ্যাপম্যান। নিশাম লো ফুলটস বল করেন আউটসাইড অফের দিকে। লং অনের দিকে তুলে মারতে যান ঈশান। এরপর নেমেই প্রথম বলে ফিরে যান অধিনায়ক সূর্য কুমার যাদব। ১৩ বলে ১৮ করে আউট হলেন হার্দিক। তবে শিবম সেমিফাইনলের মত নিজের কাজটা করলেন। ৮ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন।

একসময় মনে হচ্ছিলো ভারতের রান ২৮০ থেকে ৩০০ হবে। কিন্তু ২৫৫ রান ৫ উইকেটে টিম ইন্ডিয়া। আর নিউজিল্যান্ড এই রানেই চাপে পড়ে যায়। সেমিফাইনালে ইডেনে ম্যাজিক দেখানো ফিন অ্যালেন ৭ বলে করলেন ৯ রান। অক্ষর পাটেলের বলে তিলক বর্মার হাতে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন । এরপর রাচিন রবীন্দ্র ২ বলে ১ রান করে বুমরাহ বলে ফেরেন। গ্লেন ফিলিপস ৫ বলে ৫ রান করে আউট হলেন ফিলিপস। অক্ষর স্ট্রেট লাইনে একটি স্লাইডার দেন, বলের লেংথ বুঝতে পারেননি ফিলিপস, ক্লিন বোল্ড হন। মার্ক চ্যাপম্যান হার্দিকের বলে ৮ বলে ৩ রান করে ফিরলেন তিনি। হার্দিকের আউট সাইড অফের বল তুলে মারতে যান চ্যাপম্যান। সেফিটও ৫২ রান করে ফিরে যান।

এরপর নিউজিল্যান্ডের হার আর ভারতের ট্রফি জয় ছিল সময়ের অপেক্ষা। ১৫৯ রানে শেষ হয় নিউজিল্যান্ড। ভারতের বোলিংয়ে বুমরাহ ৪ টি। অক্ষর প্যাটেল ৩ এছাড়া অশদ্বীপ সিং, হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা ১ টি করে উইকেট নিলেন। প্রথম বার কোনো দল ৩ বার টি২০ বিশ্বকাপ জয় করে ইতিহাস করলো। মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মা ভারতের প্রাক্তন দুই টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক এদিন জয়ের সাক্ষ্মী ছিলেন মাঠে। এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
