Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন জ্ঞানেশ কুমার, কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান

কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন জ্ঞানেশ কুমার, কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান

Online Desk মার্চ 9, 2026
GYANESH.jpg

ওঙ্কার ডেস্কঃ কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জ্ঞানেশ কুমার।সেখানেই বিক্ষোভের সম্মুখীন হলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। জ্ঞানেশকে ঘিরে ধরে এক দল বিক্ষোভকারী কালো পতাকা দেখান। লাগাতার ‘গো ব্যাক’ স্লোগানও ওঠে। এই নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কালীঘাট মন্দির চত্বরে। পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করেন পুলিশ আধিকারিকরা। বিক্ষোভ প্রসঙ্গে কিছু না বললেও জ্ঞানেশ কুমার শুধু বলেন, ”মা কালী সবার ভালো করুন”।

রবিবার রাতে কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ। সোম এবং মঙ্গলবার টানা বৈঠক। রবিবার শহরে পৌঁছানোর পরই একপ্রস্ত বিক্ষোভের মুখে পড়তে হয় জ্ঞানেশ কুমারকে। বিমানবন্দরে তাঁকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান। এমনকী কৈখালি, ভিআইপি-সহ বিভিন্ন রাস্তায় জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়। রাজারহাটে যে হোটেলে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার, সেখানেও বিক্ষোভ হয়।

সূত্রের খবর, সোমবার ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। সকাল ১০ টা নাগাদ বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। তারপর বৈঠক হবে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে। যেখানে প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজীব কুমার। এরপর সিইও এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক রয়েছে ফুলবেঞ্চের। বৈঠক হবে মুখ্যসচিব, ডিজিপির সঙ্গেও। এছাড়াও সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গেও এদিন কমিশনের ফুলবেঞ্চ বৈঠক করবে।

Post Views: 201

Continue Reading

Previous: ১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে
Next: চিরঘুমে টলিপাড়ার দাপুটে ভিলেন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.