Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চিরঘুমে টলিপাড়ার দাপুটে ভিলেন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী

চিরঘুমে টলিপাড়ার দাপুটে ভিলেন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী

Online Desk মার্চ 9, 2026
WhatsApp-Image-2026-03-09-at-12.19.38-PM.jpeg

ওঙ্কার ডেস্ক: টলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী। খবর, সোমবার ভোরে ঘুমঘোরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। তাঁর প্রয়াণে টলিপাড়া শোকস্তব্ধ। বিকেলে চারটেয় টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে অভিনেতার মরদেহ। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন সহকর্মীরা। কেওড়াতলা মহাশ্মশানে হবে শেষকৃত্য।
ছেলে বৌমা ও কন্যা নিয়ে সংসার অভিনেতা তমাল রায়চৌধুরী। জানা গিয়েছে, সোমবার সকালে নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন তিনি। সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। তবে ঘুম থেকে না ওঠায় পরিচারিকার সন্দেহ হয়, ডাকাডাকিও করেন। কোনও সাড়া না মেলায় তড়িঘড়ি চিকিৎসককে ডাকা হয়। তিনিই পরীক্ষা করে জানান, ভোররাতেই প্রয়াত হন অভিনেতা। ঘুমের মধ্যে হৃদরোগের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলেই চিকিৎসক জানান। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ জানান অভিনেতা দেবদূত ঘোষ। তিনি লেখেন, “আজ ভোরে ঘুমের মধ্যে কোনও কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা তমাল রায়চৌধুরী।”
জানা গিয়েছে, পেসমেকার বসানো হয়েছিল অভিনেতার। দিনকয়েক ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। সে কারণে খুব একটা তাঁকে পর্দায় দেখা যাচ্ছিল না। তবে এমন দুঃসংবাদে যেন টলিপাড়ার মন ভার। চোখে জল বিনোদুনিয়ার প্রায় সকলের। অভিনয়ই ছিল তমাল রায়চৌধুরীর জীবনের অভেদ্য অঙ্গ। দীর্ঘদিন ধরে টলিপাড়ার সঙ্গে যুক্ত অভিনেতা। একাধিক ধারাবাহিকেও কাজ করেছেন। থিয়েটার জগতের দাপুটে অভিনেতা। ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘রামধনু’, ‘চাঁদের পাহাড়’ এর মতো বাংলা ছবিতেও কাজ করেছেন তমাল রায়চৌধুরী। শেষবার তাঁকে দেখা গিয়েছে তথাগত মুখোপাধ্যায়ের ‘ভটভটি’ ছবিতে। এই শোকের খবরে আত্মার শান্তি কামনা করেছেন সকলেই।

Post Views: 112

Continue Reading

Previous: কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন জ্ঞানেশ কুমার, কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান
Next: জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে রাজীব কুমার ফিরহাদ হাকিম

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.