Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইজরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই জনসমক্ষে

ইজরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই জনসমক্ষে

Online Desk জুলাই 6, 2025
khameni.png

ওঙ্কার ডেস্ক: ইজরায়েল-ইরানের ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে শীর্ষ সেনা আধিকারিক ও পরমাণু বিজ্ঞানীদের মৃত্যুর পরই আত্মগোপন করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই। ৫ জুন শনিবার সকল জল্পনার অবসান ঘটিয়ে শনিবার এক ধর্মীয় অনুষ্ঠানে প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। রাজধানী তেহরানের এক শিয়া মসজিদে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেন খামেনেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই দৃশ্য সরাসরি সম্প্রচার করে। এদিন খামেনেইকে দেখা যায় তাঁর ঐতিহ্যবাহী কালো পোশাকে শান্ত ভঙ্গিতে মসজিদে প্রবেশ করছেন তিনি। উপস্থিত ভক্তদের শুভেচ্ছা জানিয়ে তিনি শীর্ষ ধর্মগুরু মাহমুদ করিমিকে আহ্বান করেন ‘ও ইরান’ দেশাত্মবোধক গান গেয়ে, যা সম্প্রতি যুদ্ধে ইজরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল ইরানের মানুষজনদের কাছে।
গত ১৩ জুন মধ্যরাতে ইজরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক কেন্দ্রগুলিতে হামলা চালায়। এর পাল্টা জবাব দেয় তেহরান ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে চালানো হয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এই সংঘর্ষে ইরানের একাধিক শীর্ষ সেনা আধিকারিক, এবং পরমাণু গবেষক প্রাণ হারান। পাশাপাশি ২২ জুন থেকে আমেরিকাও সরাসরি যুদ্ধে শামিল হয়ে ইরানের ফোর্ডো, নাতাঞ্জ এবং ইসফাহান পরমাণু কেন্দ্রে বিমান হানা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ‘‘ইরানের পরমাণু প্রকল্প কার্যত ধ্বংস হয়ে গিয়েছে।’’ পাল্টা খামেনেই অবশ্য ভিডিও বার্তায় বলেছিলেন, ‘‘আমরা বিজয়ী, আমেরিকা কিছুই পায়নি।’’
যুদ্ধকালীন এই পরিস্থিতিতে শীর্ষ নেতা খাময়েইয়ের জনসমক্ষে দেখা না মেলায় আন্তর্জাতিক মহলে জল্পনা ছিল তুঙ্গে। এমনও শোনা গিয়েছিল, ইজরায়েল ও আমেরিকার নিশানা থেকে বাঁচাতে তাঁকে সুরক্ষিত গোপন বাঙ্কারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি, তাঁর নিরাপত্তার জন্য তেহরান বিশেষ বাহিনী মোতায়েন করে। কিন্তু শনিবার প্রাক্কালে তাঁকে জনসমক্ষে দেখে এই জল্পনার অবসান ঘটে। কূটনীতিকদের মতে, এই উপস্থিতি একটি স্পষ্ট বার্তা দেয়, ইরান এখনও ভয় পায়নি, শীর্ষ নেতৃত্ব লুকিয়ে থাকছে না, বরং সঙ্কটের মধ্যেও দেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত।

Post Views: 219

Continue Reading

Previous: রবিবার শুরু ব্রিকস সম্মেলন, যোগ দিতে ব্রাজিল পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী
Next: মার্কিন রাজনীতিতে নতুন খেলোয়াড় ইলন মাস্ক, ঘোষণা করলেন নতুন রাজনৈতিক দল ‘অ্যামেরিকা পার্টি’

সম্পর্কিত গল্প

NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
T20-3.jpg

অপয়া শব্দ ঘুচলো মোদী স্টেডিয়ামে, বিশ্বকাপ জয় করে তৃতীয় ট্রফি ভারতের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.