Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন রাজনীতিতে নতুন খেলোয়াড় ইলন মাস্ক, ঘোষণা করলেন নতুন রাজনৈতিক দল ‘অ্যামেরিকা পার্টি’

মার্কিন রাজনীতিতে নতুন খেলোয়াড় ইলন মাস্ক, ঘোষণা করলেন নতুন রাজনৈতিক দল ‘অ্যামেরিকা পার্টি’

Online Desk জুলাই 6, 2025
MUSK.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন রাজনীতির বাজারে এবার সরাসরি এন্ট্রি ইলন মাস্কের। নতুন রাজনৈতিক দল গড়ার কথা ঘোষণা করলেন টেসলা ও স্পেসএক্স কর্তা ইলন মাস্ক। ‘অ্যামেরিকা পার্টি’ নামে এই নতুন রাজনৈতিক মঞ্চের ঘোষণা করে মাস্ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকায় দু’দলীয় ‘ইউনিপার্টি’ সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াতেই তাঁর এই উদ্যোগ। সম্প্রতি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বড়সড় দূরত্ব তৈরি হওয়ার পরই মাস্কের এই নতুন দলের জন্ম। আমেরিকার বিপুল ঋণ, সরকারে অপচয় ও খরচ নিয়ে অতীতে ক্ষোভ প্রকাশ করেছিলেন মাস্ক। ট্রাম্পের প্রস্তাবিত ঋণবর্ধক বিলের বিরোধিতা করে মাস্ক স্পষ্ট বলেন, তিনি এমন রিপাবলিকান প্রার্থীকে আর সমর্থন করবেন না, তাই ‘অ্যামেরিকা পার্টি’র মূল লক্ষ্যই হবে বিপুল ঋণ ও বাজেটের অপচয়ের বিরুদ্ধে লড়াই।
মাস্কের দাবি, তাঁর এক্স প্ল্যাটফর্মে করা এক ভোটে দেখা গেছে, ৬৫ শতাংশ মানুষই মার্কিন রাজনীতিতে নতুন রাজনৈতিক বিকল্প চান। তাঁর যুক্তি, এখনকার দুই দলই জনগণকে বিভক্ত করছে, কিন্তু আর্থিক শৃঙ্খলা বা সরকারি দায়বদ্ধতার দিকটা অবহেলা করছে। তাই ছোট পরিসরে হলেও নির্বাচনী রাজনীতিতে প্রভাব ফেলতে চান মাস্ক। তাঁর কৌশল, অন্তত দুই-তিনটি সেনেট আসন এবং আট-দশটি হাউস অব রিপ্রেজেন্টেটিভস আসনে জেতার চেষ্টা করবে তাঁর দল। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ আইন পাস বা বাতিল করার ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতায় তারা বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন তিনি।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাস্কের উদ্যোগ একদম সহজ হবে না। মার্কিন রাজনীতিতে তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা নতুন নয়। দীর্ঘমেয়াদে কেউই সফল হয়নি সেভাবে। রাজ্যে রাজ্যে দল গঠনের আইনি প্রক্রিয়া, প্রার্থী বাছাই, নির্বাচনী তহবিলের হিসাবনিকাশ সবই বিরাট চ্যালেঞ্জ মাস্কের সামনে। যদিও মাস্কের বিপুল সম্পদ ও প্রভাব তাঁকে প্রাথমিকভাবে অতীতের অন্যদের চেয়ে অনেকেটা এগিয়ে রাখছে। মাস্ক অবশ্য নিজের অর্থনৈতিক শক্তি নিয়েই আত্মবিশ্বাসী।
একদিকে যখন ট্রাম্প তাঁকে ‘মিথ্যা প্রচারক’ বলে কটাক্ষ করেছেন, তখন মাস্ক পাল্টা বলেছেন, দেশকে আর ঋণের ফাঁদে পড়তে দেবেন না। তিনি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন, যেসব রিপাবলিকান নেতারা ট্রাম্পের ঋণবর্ধক প্রস্তাবকে সমর্থন করেছেন, তাঁদের বিরুদ্ধেও প্রচারে নামবেন তিনি। মাস্কের এই নতুন দলের পিছনে রয়েছে একটি সুপার প্যাকও। এর আগে তিনি বিপুল অর্থ দিয়ে রিপাবলিকানদের সমর্থন করেছিলেন। এবার সেই অর্থ রাজনীতির অন্য ছকে ব্যয় করার পরিকল্পনা করছেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য মাস্ককে সমর্থন তো করছেই না বরং ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, মাস্কের ব্যবসা নিয়ে নতুন করে তদন্ত হতে পারে।

Post Views: 244

Continue Reading

Previous: ইজরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই জনসমক্ষে
Next: কীভাবে ক্রিকেটার থেকে মোহনবাগানের ফুটবলার হলেন, জানালেন দীপেন্দু

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.